জন্মশতবর্ষের শ্রদ্ধা অমৃতা  প্রীতমের ৭টি কবিতা

অনুবাদ : আন্দালিব রাশদী

আলোর রেখা

অবিভক্ত ব্রিটিশ ভারতের পাঞ্জাবের গুজরানওয়ালাতে ৩১ আগস্ট ১৯১৯ তার জন্ম। সুন্দরী ও মেধাবী অমৃতার প্রথম কাব্যগ্রন্থ ‘অমৃত লেহরান’ (অমর ঢেউ)

2019-12-27T00:00:00+00:00
2019-12-26T23:36:03+00:00
 
  সোমবার, ৮ জুন ২০২৬,
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সোমবার, ৮ জুন ২০২৬
আলোর রেখা
জন্মশতবর্ষের শ্রদ্ধা অমৃতা  প্রীতমের ৭টি কবিতা
অনুবাদ কবিতা
অনুবাদ : আন্দালিব রাশদী
প্রকাশ: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম  আপডেট: ২৬.১২.২০১৯ ১১:৩৬ পিএম  (ভিজিট : ৫০৪)
অবিভক্ত ব্রিটিশ ভারতের পাঞ্জাবের গুজরানওয়ালাতে ৩১ আগস্ট ১৯১৯ তার জন্ম। সুন্দরী ও মেধাবী অমৃতার প্রথম কাব্যগ্রন্থ ‘অমৃত লেহরান’ (অমর ঢেউ) যখন প্রকাশিত হয় তার বয়স মাত্র ১৬ বছর। তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। অমৃতা হিন্দি ও পাঞ্জাবি দুই ভাষাতেই লিখেছেন। তার প্রকাশিত উপন্যাস ২৪টি, কাব্যগ্রন্থ ২৩টি, গল্প সংকলন ১৫টি। তিনি ভারতের সর্বাধিক অনূদিত সাহিত্যিকদের একজন। জ্ঞানপীটে, পদ্মভ‚ষণ, আকাদেমিসহ অনেক পুরষ্কার পেয়েছেন। মৃতু্যু ৩১ অক্টোবর ২০০৫।

পুরুষ
আমি অনেক কামাই করেছি
খরচ করেছি তার চেয়েও বেশি
যা রয়ে গেছে
তা-ই আমার মূলধন।

হিটলারের সিকিভাগ
সিকিভাগ খ্রিস্টের
মনুর সিকিভাগ
সিকিভাগ মজনুর।


দলিল
প্রচ্ছদের এ পাশে সূর্য
ও পাশে চাঁদ
পৃথিবী চমৎকার একটি বই

কিন্তু ক্ষুধা দারিদ্র্য ও দাসত্ব
হে ঈশ^র এসব কি তোমার নসিহত
নাকি মুদ্রণ প্রমাদ?


শব্দ কিংবা অর্থ
নগ্নতাকে ঢেকে রাখতে
আমি শব্দ পুঞ্জের বাহু দিয়ে অর্থকে ঘিরে রাখি
শব্দেরা কোথাও থামে না
চোখ তুলে আমার দিকে তাকায় না
কারণ অর্থকে ধর্ষণ করে তারা ফিরেছে
তারা এখন বিব্রত।

গণতন্ত্র

অপব্যবহার ভীষণ বেড়ে যাচ্ছে
যত খুশি ততটা একজন খেতে পারে
আর ভবিষ্যতের জন্য
তার বালতি ভরে নিয়ে যেতে পারে।

সে হয়তো জাবর কাটতে পারে
তার অবসর সময়ে।

মার্টিন লুথার কিং
আপনার সারাৎসার মৃত
তার করমর্দনের কথা
তার রক্তশূন্য ঠোঁট
তার ফোলা চোখের কথা
আমি কিছুই বলিনি; বলেছি কেবলÑ
স্নান করানোর সময় লাশটা দেখেছি
তার জরায়ুতে একটি কবিতা ছিল।

ঘোর
খালি বোতলের টুং টাং-এর মতো
সংবাদপত্রের কাটিংগুলো শব্দ করে
আমার গলা শুকিয়ে যায়
কোনো পানীয় নেই?
গত রাতের মাতাল স্বপ্নের
ঘোরের মতো
শরীর ক্লান্ত হয়ে আসে।


নিজের সাথে সাক্ষাৎ

আমার বিছানা তোমার জন্য তৈরি

কিন্তু তোমার শরীর সরিয়ে নাও
তোমার শার্ট ও জুতো যেমন খুলে রাখো
শরীরটাকে টুলের উপর রাখো

এতে কিছু এসে যায় না
সকল জমিনের
নিজস্ব রীতিনীতি আছে।



Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: