
বরিশাল নগরীতে শিক্ষাপ্রতিষ্ঠানে ঢুকে শিক্ষককে পিটিয়েছে রফিকুল ইসলাম টিপু নামে এক ছাত্রদল নেতা। রিকশাযোগে কোচিংয়ে আসা এক ছাত্রীর ভাড়া না দেওয়ার অভিযোগের জেরে বরিশাল সরকারি কলেজের শিক্ষক সঞ্জিব কুমারকে পেটায় টিপু।
জানা যায়, কলেজ ছাত্রদলের আহবায়ক টিপু বেশ কয়েকজনকে নিয়ে ওই শিক্ষকের ওপর হামলা চালায়।
রোববার বিকালে কলেজের নিচতলার হিসাববিজ্ঞান বিভাগের একটি কক্ষে এ হামলার ঘটনায় অধ্যক্ষ বাদী হয়ে সোমবার দুপুরে ছাত্রদল নেতাসহ তার বেশ কয়েকজন সহযোগীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় অভিযোগ করেছেন।
তবে শিক্ষক সঞ্জিবের দাবি, কোচিং চলাকালে দুই মেয়ে এলে রিকশাচালকসহ রফিকুল ইসলাম টিপু আসেন এবং তাদের গালাগাল করতে থাকে। এ সময় প্রতিবাদ করায় সহযোগীদের নিয়ে হামলা চালিয়েছে। বরিশাল সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক সময়ের আলোকে জানান, টিপুসহ তার বেশ কয়েকজন সহযোগীকে অভিযুক্ত করে মামলার উদ্যোগ চলমান রয়েছে।
তবে ছাত্রদল নেতা রফিকুল ইসলাম টিপু অভিযোগ অস্বীকার বলে বলছে কলেজের অতিথি শিক্ষক সঞ্জিব কুমারের কোচিং সেন্টারে অংশ নিতে দুই মেয়ে শিক্ষার্থী শহরের কাঠপট্টি রোড থেকে রিকশাযোগে এসে ভাড়া না দিয়ে চলে গেলে তর্কাতর্কির একপর্যায়ে হাতাহাতি হলেও পরে শিক্ষকদের হস্তক্ষেপে মীমাংসা হয়।