বাবা-চাচাসহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

সুনামগঞ্জ প্রতিনিধি

শেষ পাতা

সুনামগঞ্জের দিরাইয়ে আলোচিত শিশু তুহিন হত্যাকান্ডে বাবা, চাচাসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। সোমবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক

2019-12-31T00:00:00+00:00
2019-12-31T00:56:13+00:00
 
  শনিবার, ১ আগস্ট ২০২৬,
১৭ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১ আগস্ট ২০২৬
শেষ পাতা
বাবা-চাচাসহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র
শিশু তুহিন হত্যাকান্ড
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম  আপডেট: ৩১.১২.২০১৯ ১২:৫৬ এএম
সুনামগঞ্জের দিরাইয়ে আলোচিত শিশু তুহিন হত্যাকান্ডে বাবা, চাচাসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। সোমবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অভিযোগপত্র দাখিলের এই তথ্য জানান পুলিশ সুপার মো. মিজানুর রহমান। অভিযুক্তরা হলেন তুহিনের বাবা আব্দুর বাছির, তুহিনের চাচা আব্দুর মোছাব্বির, জমশেদ আলী, নাসির উদ্দিন এবং চাচাত ভাই শাহরিয়ার ওরফে শাহারুল। শাহারুলে বয়স ১৮ বছরের কম হওয়ায় তার বিরুদ্ধে শিশু আইনে পৃথক দোষীপত্র দাখিল করেছে পুলিশ।
পুলিশ সুপার মিজানুর রহমান জানান, কেজাউড়া গ্রামের আনোয়ার হোসেন মেম্বারের সঙ্গে তুহিনের পিতা আব্দুল বাছির ও চাচাদের বিরোধ ছিল। ২০০১ সালে ওই গ্রামে একটি হত্যাকাÐ ঘটে। মুজিব হত্যাকাÐ নামে ওই মামলায় আসামি ছিল আব্দুল বাছির। এ ঘটনা নিয়ে একপক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে মামলায় জড়িয়ে যায় এবং অনেকগুলো মামলা হয়। সর্বশেষ ২০১৫ সালে আব্দুল বাছিরের আত্মীয় নিলুফা হত্যাকাÐ হয়। মামলায় আসামি ছিল আব্দুল বাছিরের প্রতিপক্ষরা। এক পর্যায়ে গ্রামের এক মুরুব্বির উদ্যোগে হত্যা মামলাটি মীমাংসা হয়ে যাচ্ছিল। কিন্তু তুহিনের পিতা আব্দুল বাছির আশঙ্কা করছিলেন পুরনো মুজিব হত্যা মামলায় তার শাস্তি হতে পারে এই আশঙ্কায় প্রতিপক্ষকে চাপে রাখার কৌশল হিসাবে সে তার শিশুপুত্র তুহিনকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনায় ছিল তার চাচাসহ বাকি চারজন। তিনি বলেন, তারা এই হত্যাকাÐে জড়িত ছিল। পরে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
পুলিশ সুপার আরও বলেন, সাক্ষী প্রমাণের ভিত্তিতে তুহিনের বাবা-চাচাসহ পাঁচজন হত্যাকাÐে জড়িত বলে নিশ্চিত হয় পুলিশ। ফলে সোমবার তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। ঘটনার দিন রাতেই তুহিনের মা মনিরা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা করেছিলেন।
উল্লেখ্য, ১৪ অক্টোবর ২০১৯ রাত ৩টার দিকে সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের কেজাউড়া গ্রামে পাঁচ বছর বয়সি শিশু তুহিনকে হত্যা করা হয়।




Loading...
Loading...
শেষ পাতা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: