ময়মনসিংহে রেলক্রসিংয়ে ট্রাক-ট্রেন সংঘর্ষ

ময়মনসিংহ ব্যুরো

শেষ পাতা

জেলা শহরের ঘুণ্টি রেলক্রসিংয়ে ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষ হয়েছে। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রেনের

2019-12-31T00:00:00+00:00
2019-12-31T00:56:54+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
শেষ পাতা
দুই ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত
ময়মনসিংহে রেলক্রসিংয়ে ট্রাক-ট্রেন সংঘর্ষ
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম  আপডেট: ৩১.১২.২০১৯ ১২:৫৬ এএম  (ভিজিট : ৬২০)
জেলা শহরের ঘুণ্টি রেলক্রসিংয়ে ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষ হয়েছে। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রেনের চালক ও সহকারী চালক সামান্য আহত হন। তবে আর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনায় প্রায় দুই ঘণ্টা ঢাকা ও ময়মনসিংহের সঙ্গে জামালপুরের ট্রেন যোগাযোগ বন্ধ ছিল।
ময়মনসিংহের স্টেশন সুপার জহুরুল ইসলাম জানান, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ৫৬ ডাউন ভাওয়াল এক্সপ্রেস মেইল ট্রেনটি ময়মনসিংহে প্রবেশের সময় এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনের চালক ও সহকারী চালক আহত হলে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তারা হাসপাতাল ত্যাগ করেন।
এ ঘটনার পর প্রায় দুই ঘণ্টা ঢাকা ও ময়মনসিংহের সঙ্গে জামালপুরের ট্রেন যোগাযোগ বন্ধ ছিল। ব্রহ্মপুত্র এক্সপ্রেস ও ময়মনসিংহ এক্সপ্রেসসহ অন্যান্য লোকাল ট্রেন আটকা পড়ে বিভিন্ন স্টেশনে। পরে ময়মনসিংহের কেওয়াটখালী শেড হতে উদ্ধারকারী ট্রেন এসে দুর্ঘটনাকবলিত ট্রেনটিকে উদ্ধার করে নিয়ে গেলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদের জন্য গেটম্যানকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন জামালপুর রেলওয়ে পুলিশের ওসি তাপস পÐিত।




Loading...
Loading...
শেষ পাতা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: