সেই ‘চাঁদাবাজ’ এএসআই প্রত্যাহার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

শেষ পাতা

দৈনিক সময়ের আলোতে সংবাদ প্রকাশের পর হোসিয়ারি ব্যবসায়ীকে মিথ্যা মাদক মামলায় ফাঁসানোর অভিযোগে সদর মডেল থানার এএসআই এনায়েত করিমকে প্রত্যাহার

2019-12-31T00:00:00+00:00
2019-12-31T00:47:31+00:00
 
  সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শেষ পাতা
সেই ‘চাঁদাবাজ’ এএসআই প্রত্যাহার
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম  আপডেট: ৩১.১২.২০১৯ ১২:৪৭ এএম
দৈনিক সময়ের আলোতে সংবাদ প্রকাশের পর হোসিয়ারি ব্যবসায়ীকে মিথ্যা মাদক মামলায় ফাঁসানোর অভিযোগে সদর মডেল থানার এএসআই এনায়েত করিমকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার সকালে জেলা পুলিশ সুপার জায়েদুল আলমের নির্দেশে তাকে ক্লোজ করে জেলা পুলিশ লাইন্সে ওপেন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা (ডিআইও-২) শাফিউল আজম খান।
রোববার সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নাসিকের সৈয়দপুরের আলামিন নগরের বাসিন্দা হোসিয়ারি ব্যবসায়ী মোহাম্মদ জিকুর পরিবার অভিযোগ করে, সদর থানার এএসআই এনায়েত করিম ২ লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ী জিকুকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে।
সংবাদ সম্মেলনে জিকুর বাবা জানান, ১৩ ডিসেম্বর এএসআই এনায়েতকে ৩০ হাজার টাকা দেওয়ার পরও তিনি জিকু ও তার কর্মী শামীমকে ১০ গ্রাম হেরোইন দিয়ে চালান করে দেয়। তিনি বলেন, যেখানে আমার ছেলে সিগারেটও খায় না। সেখানে হেরোইনের মতো নেশাদ্রব্য দিয়ে আমার ছেলেকে ফাঁসানো হয়েছে।


Advertisement
Loading...
Loading...
শেষ পাতা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: