৩০ ডিসেম্বর গণতন্ত্র রক্ষা দিবস : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

শেষ পাতা

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ৩০ ডিসেম্বর হচ্ছে গণতন্ত্র রক্ষা দিবস। কারণ এক বছর

2019-12-31T00:00:00+00:00
2019-12-31T00:52:56+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
শেষ পাতা
৩০ ডিসেম্বর গণতন্ত্র রক্ষা দিবস : তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম  আপডেট: ৩১.১২.২০১৯ ১২:৫২ এএম  (ভিজিট : ৫৩৫)
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ৩০ ডিসেম্বর হচ্ছে গণতন্ত্র রক্ষা দিবস। কারণ এক বছর আগে
এদিন যদি নির্বাচন না হতো, তাহলে গণতান্ত্রিক ধারা ব্যাহত হতো। বিএনপি, ঐক্যফ্রন্ট ও তাদের অন্য দোসররা চেয়েছিল গত বছর ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচন ভন্ডুল করতে। অর্থাৎ তারা সেদিন গণতন্ত্রকে হত্যা করতে চেয়েছিল।
সোমবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ‘মাদ্রিদ জলবায়ু সম্মেলন পর্যালোচনা ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতার পূর্বে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
‘বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট ৩০ ডিসেম্বরকে গণতন্ত্র হত্যা, কালো দিবস পালন করছে’ এ বিষয়ে সাংবাদিকরা মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি এবং জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচন ভÐুল করার পাঁয়তারা সত্তে¡ও সব প্রতিবন্ধকতা উপড়ে ফেলে দেশের মানুষ স্বতঃস্ফ‚র্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছিল এবং বাংলাদেশ আওয়ামী লীগ বিপুল বিজয় অর্জন করেছিল। সে জন্য আজকে হচ্ছে গণতন্ত্র রক্ষা দিবস।’
বাংলাদেশে প্রকৃতপক্ষে ২০১৪ ও ২০১৮ সালে তারা গণতন্ত্র হত্যা করতে চেয়েছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এখন তারা যখন রাজনৈতিকভাবে আমাদের মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে, তখন তারা নানা ষড়যন্ত্রে লিপ্ত। কিন্তু এসব ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না, কারণ দেশের মানুষ তাদের সঙ্গে নেই। বিগত কয়েকদিন আগে প্রতিনিয়ত বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ হচ্ছেÑ এ বিষয়ে মন্তব্য চাইলে ড. হাছান বলেন, ‘আমরা অতীতেও দেখেছি, বিএনপি যখন কোনো সমাবেশ ডাকে কিংবা কোনো আন্দোলনের ডাক দেয়, তখন তারা মানুষের ওপর পেট্রলবোমা নিক্ষেপ করেছে, বোমা নিক্ষেপ করেছে, নিজেরা নিজেরা মারামারি করেছে। এগুলো তাদের অভ্যন্তরীণ কোন্দল ছাড়া অন্য কিছু নয় বলে আমি মনে করি।
এক বছরে নির্বাচনি ইশতেহার কতটুকু বাস্তবায়ন করেছেনÑ এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘নির্বাচনের ইশতেহার পাঁচ বছরের জন্য দেওয়া হয়। আমি মনে করি যে, এক বছরে আমরা যেটুকু সফলতা অর্জন করার লক্ষ্য স্থির করেছিলাম, তার চেয়ে বেশি অর্জন করেছি।




Loading...
Loading...
শেষ পাতা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: