নিরঙ্কুশ জয় নীল দলের টানা চতুর্থবারের মতো সভাপতি মাকসুদ কামাল

ঢাবি প্রতিনিধি

শেষ পাতা

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করেছে আওয়ামী লীগ সমর্থিত শিক্ষকদের সংগঠন নীল দল। এতে টানা চতুর্থবারের মতো

2019-12-31T00:00:00+00:00
2019-12-31T00:55:20+00:00
 
  শনিবার, ১ আগস্ট ২০২৬,
১৭ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১ আগস্ট ২০২৬
শেষ পাতা
নিরঙ্কুশ জয় নীল দলের টানা চতুর্থবারের মতো সভাপতি মাকসুদ কামাল
ঢাবি শিক্ষক সমিতি নির্বাচন
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম  আপডেট: ৩১.১২.২০১৯ ১২:৫৫ এএম
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করেছে আওয়ামী লীগ সমর্থিত শিক্ষকদের সংগঠন নীল দল। এতে টানা চতুর্থবারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক মাকসুদ কামাল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অধ্যাপক নিজামুল হক ভূইয়া।
এ বছর নির্বাচনে বিএনপি জামায়াতপন্থি সাদা দল ও আওয়ামী লীগপন্থি শিক্ষকদের সংগঠন নীল দল অংশগ্রহণ করে। এর মধ্যে শুধু মাত্র সহসভাপতি পদ ছাড়া বাকি গুলোতেই জয়ী হয় নীল দল। সহসভাপতি পদে বিজয় লাভ করে সাদা দলের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. লুৎফর রহমান।
সোমবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এ নির্বাচন চলে দুপুর ২টা পর্যন্ত। ভোট গণনা শেষে বিকালে ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
সাদা দল থেকে সভাপতি পদে প্রতিদ্ব›িদ্বতা করেছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক লায়লা নূর ইসলাম আর সাধারণ সম্পাদক পদে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক মো. হাসানুজ্জামান। যুগ্ম সম্পাদক পদে সাদা দল থেকে নির্বাচন করে হেরেছেন ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) অধ্যাপক মো. মহিউদ্দিন আর কোষাধ্যক্ষ পদে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক আল-আমিন।
অন্যদিকে নীল দল থেকে কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন ড. মুহাম্মদ আব্দুল মঈন। আর যুগ্ম সাধারণ সম্পাদক পদে ড. জেড এম পারভেজ সাজ্জাদ নির্বাচিত হয়েছেন।
১০টি সদস্য পদের জন্য নীল দল থেকে বিজয়ী হয়েছেনÑ বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক কে এম সাইফুল ইসলাম খান, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক জাকিয়া পারভীন, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক জিনাত হুদা, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, রসায়ন বিভাগের অধ্যাপক মো. আফতাব আলী শেখ, ইতিহাস বিভাগের অধ্যাপক মো. আমজাদ আলী, অপরাধ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক জিয়াউর রহমান, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও শিক্ষক সমিতির বর্তমান সাধারণ সম্পাদক অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম এবং বাংলা বিভাগের অধ্যাপক সৌমিত্র শেখর দে।
উল্লেখ্য, ঢাবি শিক্ষক সমিতির নির্বাচন প্রত্যেক বছর অনুষ্ঠিত হয়। গত কয়েক বছর ধরেই আওয়ামী লীগ-সমর্থক শিক্ষকদের সংগঠন নীল দল এ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আসছে। এরই ধারাবাহিকতায় এবারও নিরঙ্কুশ জয় পেয়েছে নীল দল।




Loading...
Loading...
শেষ পাতা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: