ঢাকা-জামালপুর রুটে নতুন ট্রেন চলাচল শুরু আজ

জামালপুর প্রতিনিধি

সময়ের বাংলা

ঢাকা-জামালপুর রুটে আজ রোববার থেকে নতুন ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে। এ ট্রেন চলাচলের মাধ্যমে জামালপুরবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান হবে।

2020-01-26T00:00:00+00:00
2020-01-26T00:00:00+00:00
 
  রবিবার, ১৪ জুন ২০২৬,
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ১৪ জুন ২০২৬
সময়ের বাংলা
ঢাকা-জামালপুর রুটে নতুন ট্রেন চলাচল শুরু আজ
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ জানুয়ারি, ২০২০, ১২:০০ এএম   (ভিজিট : ১৮৭)
ঢাকা-জামালপুর রুটে আজ রোববার থেকে নতুন ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে। এ ট্রেন চলাচলের মাধ্যমে জামালপুরবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘জামালপুর এক্সপ্রেস’ নামের নতুন এই ট্রেনের উদ্বোধন করবেন।
জানা গেছে, আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন ‘জামালপুর এক্সপ্রেস’ ট্রেনে মোট ১৩টি বগির সংযোগ থাকবে। যার মধ্যে শীতাতপ বগি দুটি আর শোভন চেয়ার বগি থাকবে আটটি। এ ছাড়াও এই ট্রেনে দুটি খাবারগাড়ি ও একটি পাওয়ারকার বগি সংযুক্ত থাকবে। দুটি শীতাতপ বগিতে মোট ১১০টি আসন রয়েছে, যার প্রতিটি আসনের মূল্য ৩৮৬ টাকা। আটটি চেয়ার বগিতে মোট ৫১০টি আসন থাকবে, যার প্রতিটির মূল্য ২০০ টাকা। জামালপুর রেলওয়ে স্টেশন মাস্টার মো. শাহাবুদ্দিন জানান, সাপ্তাহিক বন্ধ রোববার ব্যতীত ‘জামালপুর এক্সপ্রেস’ ট্রেন ঢাকা থেকে প্রতিদিন সকাল সাড়ে ১০টায় ছেড়ে বিকাল ৪টা ৫ মিনিটে জামালপুর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছবে। অপরদিকে জামালপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। যাত্রাপথে ট্রেনটি সরিষাবাড়ী, তারাকান্দি, অ্যাডভোকেট মতিয়র রহমান তালুকদার রেলওয়ে স্টেশন, হেমনগর, ভূঁয়াপুর, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করবে।

Loading...
Loading...
সময়ের বাংলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: