প্রকাশ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০০ এএম
প্রতিদিন ভোরে ঘুম থেকে ওঠার পরে খুব বেশি সময় পাওয়া যায় না হাতে। তৈরি হওয়া, সকালের খাবার খাওয়া, সব কিছু সামলে বের হতে তাড়াহুড়ো পড়ে যায়। এ ক্ষেত্রে যতœ নিয়ে চুল আঁচড়ানোর সময়টুকুও পাওয়া যায় না। বেশিরভাগ সময়েই চুল আঁচড়াতে গিয়ে জটের কারণে চিরুণি ঠিকমতো চালানো যায় না। চুলের পেছনে বাড়তি সময় ব্যয় হওয়ার কারণে অফিসে লেট করার নজিরও কিন্তু আছে! আবার এদিকে জট পড়া চুল আঁচড়াতে গিয়ে চুল ছিঁড়ে যেতে পারে। বেশি টান পড়লে চুলের গোড়ায় টান পড়ে চুল উঠে আসে। বাড়তে থাকে চুল পড়ার সমস্যা। নষ্ট হতে থাকে চুলের স্বাভাবিক সৌন্দর্য। আর সে জন্য আপনার দরকার এমন একটি স্প্রে যা কি না যতœ নিয়ে আপনার চুলের জট ছাড়াবে এবং চুলের সৌন্দর্য অক্ষুণœ রাখবে। সেই স্প্রেটি আপনি তৈরি করে নিতে পারেন বাড়িতে বসেই।
যা যা লাগবে : এক কাপ আপেল সাইডার ভিনিগার, এক কাপ পানি, এক চা চামচ জোজোবা অয়েল, ৩০ ফোঁটা এসেনশিয়াল অয়েল, পরিষ্কার স্প্রে বোতল।
যেভাবে তৈরি করবেন : প্রথমে এসেনশিয়াল অয়েলটুকু আপেল সাইডার ভিনিগারে ঢেলে দিন, তারপর কিছুক্ষণ এভাবেই রেখে দিন। এবার জোজোবা অয়েল যোগ করে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিন। এরপর পানি দিয়ে আর একবার মেশান। যদি মিশ্রণটি বেশি ঘন মনে হয় আরও খানিকটা পানি দিয়ে তরল করে নিন, তারপর স্প্রে বোতলে ঢেলে রাখুন। গোসলের পর আধভেজা চুলে এই মিশ্রণটি স্প্রে করে নিন। স্প্রে করার আগে বোতলটি ভালো করে ঝাঁকিয়ে নেবেন, তারপর গোটা চুলে স্প্রে করবেন। কয়েক মিনিট রেখে মোটা দাঁড়ার চিরুনি দিয়ে চুল আঁচড়ে নিন। চুলের জট ছাড়বে সহজেই।