সরদার ফজলুল করিম

আলোর রেখা

সরদার ফজলুল করিম বাংলাদেশের বিশিষ্ট দার্শনিক, শিক্ষাবিদ, সাহিত্যিক, প্রবন্ধকার। তিনি ঢাকা বিশ^^বিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষক ছিলেন। সরদার ফজলুল করিম ১৯২৫

2021-04-30T00:00:00+00:00
2021-04-30T00:00:00+00:00
 
  সোমবার, ৮ জুন ২০২৬,
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সোমবার, ৮ জুন ২০২৬
আলোর রেখা
সরদার ফজলুল করিম
প্রকাশ: শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১, ১২:০০ এএম   (ভিজিট : ২৬০)
সরদার ফজলুল করিম বাংলাদেশের বিশিষ্ট দার্শনিক, শিক্ষাবিদ, সাহিত্যিক, প্রবন্ধকার। তিনি ঢাকা বিশ^^বিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষক ছিলেন। সরদার ফজলুল করিম ১৯২৫ সালের ১ মে বরিশালের আটিপাড়া গ্রামের এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা খবিরউদ্দিন সরদার কৃষিকাজ করতেন। মা সফুরা বেগম ছিলেন গৃহিণী। সরদার ফজলুল করিমের শৈশবকাল কেটেছে গ্রামে। ম্যাট্রিকুলেশন শেষে তিনি প্রথম ঢাকা আসেন ১৯৪০ সালে। ১৯৪২ সালে আইএ পাস করে ঢাকা বিশ^^বিদ্যালয়ে ভর্তি হন। ঢাকা বিশ^^বিদ্যালয় থেকে ১৯৪৫ সালে দর্শনশাস্ত্রে অনার্স ও ১৯৪৬ সালে এমএ ডিগ্রি লাভ করেন। ১৯৪৬ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ^^বিদ্যালয়ে দর্শনশাস্ত্রে শিক্ষক হিসেবে নিয়োজিত ছিলেন। পরবর্তীতে তিনি সাম্যবাদী বামপন্থি সামাজিক-রাজনৈতিক আন্দোলনে যুক্ত থাকার পর্যায়ে পাকিস্তান সরকার কর্তৃক নিগৃহীত হন। রাজবন্দি হিসেবে দীর্ঘ ১১ বছর বিভিন্ন পর্যায়ে কারাজীবন যাপন করেন। জেলে থাকা অবস্থাতেই ১৯৫৪ সালে তিনি পাকিস্তান সংবিধান সভার সদস্য হিসেবে কাজ করেন। পরে ১৯৬৩ থেকে ’৭১ সাল পর্যন্ত বাংলা একাডেমির সংস্কৃতি বিভাগের অধ্যক্ষ হিসেবে কাজ করেন। ১৯৭১ সালের সেপ্টেম্বর মাসে তিনি পাকিস্তান হানাদার বাহিনীর হাতে গ্রেফতার হন। পরবর্তীতে তিনি আবার ঢাকা বিশ^^বিদ্যালয়ে ১৯৭২ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত শিক্ষক হিসেবে শিক্ষাদান করেন।
উল্লেখযোগ্য রচনাবলি : প্লেটোর রিপাবলিক (অনুবাদ), রুশোর সোশাল কন্ট্রাক্ট (অনুবাদ), আমি সরদার বলছি, ঢাকা বিশ^^বিদ্যালয় ও পূর্ববঙ্গীয় সমাজ, দর্শনকোষ।
পুরস্কার : স্বাধীনতা দিবস পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কারসহ অনেক সম্মাননা পেয়েছেন। সরদার ফজলুল করিম ২০১৪ সালের ১৫ জুন ঢাকায় মারা যান।

Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: