পুনরুত্থান

জামান মনির

আলোর রেখা

পৃথিবী ধ্বংসের পর হাজার হাজার বছর অতিবাহিত হলো। একদিন স্রষ্টা ডেকে পাঠালেন দায়িত্বরতদের। দায়িত্বরতরা সকলে উপস্থিত হলো, উপস্থিত দায়িত্বরতরা বলল,

2021-06-25T22:54:00+00:00
2021-06-25T22:54:00+00:00
 
  সোমবার, ৮ জুন ২০২৬,
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সোমবার, ৮ জুন ২০২৬
আলোর রেখা
পুনরুত্থান
জামান মনির
প্রকাশ: শুক্রবার, ২৫ জুন, ২০২১, ১০:৫৪ পিএম   (ভিজিট : ৪৩৮)
পৃথিবী ধ্বংসের পর হাজার হাজার বছর অতিবাহিত হলো। একদিন স্রষ্টা ডেকে পাঠালেন দায়িত্বরতদের। দায়িত্বরতরা সকলে উপস্থিত হলো, উপস্থিত দায়িত্বরতরা বলল, স্রষ্টা আমাদের কী করতে হবেÑ আদেশ করুন। স্রষ্টা বললেন, পৃথিবী ধ্বংসের অনেক বছর হয়ে গেল। পৃথিবীর শুরু হতে শেষ পর্যন্ত যত মানুষ
পৃথিবীতে জন্মগ্রহণ করেছিল সব মানুষকেই একসঙ্গে দেখতে চাই।
দায়িত্বরত দফতরপ্রধান বললেন, যথাজ্ঞা। তিনি তার বাঁশিটা নিলেন, ফুঁ দিলেন বাঁশিতে। পৃথিবীতে জন্মগ্রহণ করা প্রায় সকল মানুষেরই পুনরুত্থান হলো। কিছু জায়গা ফাঁকা ফাঁকা মনে হলো, দ্বিতীয়বার বাঁশিতে ফুঁ দিলেন, তখন আরও কিছু মানুষের পুনরুত্থান হলো। দফতরপ্রধান স্রষ্টাকে বললেন, স্রষ্টা, আর কোনো মানুষ পুনরুত্থানে বাকি নেই। সকলেরই পুনরুত্থান হয়েছে।
স্রষ্টা বললেন, আবার সকলকে মাটির সঙ্গে মিশিয়ে দাও। দফতরপ্রধান আবার বাঁশিতে ফুঁ দিলেন। প্রায় সকল মানুষ মাটির সঙ্গে মিলিয়ে গেল। কিছু মানুষ দাঁড়িয়েই রইল। দফতরপ্রধান দ্বিতীয়বার বাঁশিতে ফুঁ দিলেন। তখন অবশিষ্ট মানুষগুলো মাটির সঙ্গে মিলিয়ে গেল। স্রষ্টা দফতরপ্রধানকে জিজ্ঞেস করলেন, কিছু মানুষকে পুনরুত্থান করাতে ও মিলিয়ে যেতে দ্বিতীয়বার বাঁশি ফুঁ দিতে হলো কেন? বিস্তারিত জানতে চাই। রেকর্ড বহি ঘাঁটতে লাগলেন দফতরপ্রধান। তারপর স্রষ্টাকে বললেন, স্রষ্টা, এরা সকলেই বাংলাদেশের অধিবাসী ছিল। স্রষ্টা বললেন, বাংলাদেশের অধিবাসীর ক্ষেত্রে এমনটা হওয়ার কারণ কী? জানতে চাই। দফতরপ্রধান বাংলাদেশের মানুষ নিয়ে ঘাঁটাঘাঁটি শুরু করলেন, অবশেষে কিছু ক্লু পেলেন। দফতরপ্রধান স্রষ্টাকে বললেন, স্রষ্টা, একদা বাংলাদেশের মানুষ ফরমালিনসমৃদ্ধ খাবার খেত। তারা প্রতিটি খাবারেই ফরমালিন মেশাত, তারা ফরমালিন রেজিস্ট্যান্টস হয়ে গিয়েছিল। ফরমালিন রেজিস্ট্যান্টস হওয়ার কারণেই বাংলাদেশের মানুষের পুনরুত্থান ও মিলিয়ে যেতে দ্বিতীয়বার বাঁশিতে ফুঁ দিতে হয়েছে।

Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: