জল ও লবণের মধ্যে কথা হচ্ছিল...
জল বলল, ‘আমি তোমাকে সৃষ্টি করেছি।’
লবণ বলল, ‘আবার তুমিই আমাকে গলিয়ে ফেলো! তারপর আবার সৃষ্টি করো, আবার গলিয়ে দাও।’
‘ঠিক।’
‘তুমিই জন্ম দাও, তুমিই মেরে ফেলো; তোমা থেকেই আমার সৃষ্টি, তোমাতেই বিনাশ! তোমার কোনো রঙ নেই, রূপ নেই, নির্দিষ্ট কোনো নামও নেই; তবে কি তুমি ঈশ^^র!’
জল একটু নড়ে উঠে যেন মুচকি হেসে লবণকে গলিয়ে দিল।