সুধীন্দ্রনাথ দত্ত কবি, প্রাবন্ধিক ও পত্রিকা সম্পাদক। ১৯০১ সালের ৩০ অক্টোবর কলকাতার হাতীবাগানে তাঁর জন্ম। পিতা হীরেন্দ্রনাথ দত্ত ছিলেন একজন বিশিষ্ট দার্শনিক। প্রসিদ্ধ গায়িকা রাজেশ^^রী বাসুদেব তাঁর স্ত্রী।
সুধীন্দ্রনাথ ১৯১৪ থেকে ১৯১৭ সাল পর্যন্ত কাশীর
থিওসফিক্যাল হাই স্কুলে শিক্ষাগ্রহণ করেন। পরে কলকাতার ওরিয়েন্টাল সেমিনারি স্কুল থেকে এন্ট্রান্স এবং স্কটিশ চার্চ কলেজ থেকে আইএ ও বিএ (১৯২২) পাস করে তিনি কিছুদিন কলকাতা বিশ^^বিদ্যালয়ে ইংরেজিতে এমএ শ্রেণিতে অধ্যয়ন করেন। এখানকার পাঠ অসমাপ্ত রেখেই তিনি ল’ কলেজে আইনশাস্ত্র অধ্যয়ন করেন, কিন্তু তাও সমাপ্ত করেননি।
পিতার ল’ ফার্মে শিক্ষানবিশ হিসেবে সুধীন্দ্রনাথ কর্মজীবন শুরু করেন। পরে কিছুদিন ইন্স্যুরেন্স কোম্পানিতেও চাকরি করেন। ১৯৩১ সাল থেকে দীর্ঘ বারো বছর তিনি পরিচয় পত্রিকার সম্পাদক ছিলেন। কিছুকাল স্টেটসম্যান পত্রিকায় কর্মরত ছিলেন। প্রমথ চৌধুরীর সবুজপত্রের সঙ্গেও তাঁর সম্পৃক্ততা ছিল। ১৯৫৭-৫৯ তিনি আমেরিকার শিকাগো বিশ^^বিদ্যালয়ে অধ্যাপনা করেন। কলকাতার যাদবপুর বিশ^^বিদ্যালয়ে তুলনামূলক সাহিত্যের অধ্যাপক নিযুক্ত হন। আধুনিক মনন ও বৈশি^^ক চেতনার কারণে তিনি বাংলা কাব্যে স্বতন্ত্র স্থান লাভ করেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো : কাব্য তন্বী, অর্কেস্ট্রা, ক্রন্দসী, উত্তরফাল্গুনী, সংবর্ত। ফরাসি কবি মালার্মের প্রতীকী কাব্যাদর্শ তিনি অনুসরণ করেন। ব্যক্তিস্বাতন্ত্র্য, মননশীলতা ও নাগরিক বৈদগ্ধ্য তাঁর কাব্যের প্রধান বৈশিষ্ট্য। ১৯৬০ সালের ২৫ জুন তিনি কলকাতায় মারা যান।