চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার পেলেন ৩ জন

সময়ের আলো অনলাইন

সাহিত্য

শিল্প-সাহিত্য-সংস্কৃতির ওয়েবম্যাগ চিন্তাসূত্র প্রবর্তিত ‘চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার-২০২১’ জয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। ৩ ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হচ্ছে। পুরস্কারপ্রাপ্তরা হলেন

2021-12-16T17:36:28+00:00
2021-12-16T17:36:28+00:00
 
  সোমবার, ৮ জুন ২০২৬,
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সোমবার, ৮ জুন ২০২৬
সাহিত্য
চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার পেলেন ৩ জন
সময়ের আলো অনলাইন
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১, ৫:৩৬ পিএম   (ভিজিট : ৬১৬)
শিল্প-সাহিত্য-সংস্কৃতির ওয়েবম্যাগ চিন্তাসূত্র প্রবর্তিত ‘চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার-২০২১’ জয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। ৩ ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হচ্ছে। পুরস্কারপ্রাপ্তরা হলেন প্রবন্ধে অনীক মাহমুদ, কবিতায় মাহমুদ কামাল ও কথাসাহিত্যে রুমা মোদক। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) এই ঘোষণা দেন ‘চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার’ জুরি বোর্ড প্রধান, নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যাপক, ড. আনোয়ার হোসেন।

এই সময় আরও উপস্থিত ছিলেন নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম, পুরস্কার কমিটির আহ্বায়ক ও নর্দান বিশ্ববিদ্যালয়ের বাংলা সাহিত্য সংস্কৃতি ও গবেষণা অনুষদের ডিন অধ্যাপক ড. রকিবুল হাসান, সদস্য সচিব কবি ও অধ্যাপক ইসরাফিল হোসেন প্রমুখ।

২০২২ সালের ২১ জানুয়ারি রোজ শুক্রবার গাজীপুরের শ্রীপুরে অবস্থিত ইনশা রিসোর্টে আনুষ্ঠানিকভাবে পুরস্কারজয়ীদের হাতে ক্রেস্ট, সম্মাননা সনদ, উত্তরীয় ও নগদ অর্থ তুলে দেওয়া হবে।

উল্লেখ্য, শিল্প-সাহিত্য-সংস্কৃতির চর্চাকে বেগবান করার লক্ষ্যে ২০১৫ সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠা করা হয় চিন্তাসূত্র ওয়েবম্যাগ। এই ওয়েবম্যাগে বিশুদ্ধ সাহিত্য চর্চার পাশাপাশি নতুন লেখকের পরিচর্যা, নবীন-প্রবীণের মেলবন্ধনের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। সাহিত্যের বিভিন্ন শাখায় অবদানের স্বীকৃতিস্বরূপ এবার প্রবর্তন করা হলো ‘চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার’। পুরস্কার থেকে প্রত্যেককে দেওয়া হবে ক্রেস্ট, উত্তরীয়, সনদ ও নগদ অর্থ।



Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: