নাটোরে দৈনিক সময়ের আলোর ৪র্থ বার্ষিকী পালন ও ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ মার্চ) সকাল সারে ১১টার নাটোর ইউনাইটেড প্রেস ক্লাবে আয়োজিত এ সভার প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম রেজার সভাপতিত্বে এতে প্রধান আলোচক হিসাবে বক্তব্য দেন, নাটোরের পুলিশ সুপার সাইফুর রহমান।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নুর আহমেদ মাছুম, প্রেস ক্লাবের প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র সাংবাদিক অ্যাডভোকেট মুক্তার হোসেন, নব নির্বাচিত সাধার সম্পাদক এস এম কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সময়ের আলো প্রতিনিধি সুফি সান্টু প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে সিভিল ডিফেন্স ওয়ার্ডেন বাহিনী বিভাগের পরিচালক মো. গোলাম মোস্তফা, নাটোর মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক মাকসুদা পারভীন, প্রচার সম্পাদক শেফালী রানীসহ নাটোর ইউনাইটেড প্রেস ক্লাবের সদস্য, শিক্ষক, সমাজ সেবক, ব্যবসায়ী সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশের অন্যতম আমিন মোহাম্মাদ গ্রুপ কর্তৃক মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে প্রকাশিত “দৈনিক সময়ের আলো” ইতিমধ্যেই পাঠক প্রিয়তার পাশাপাশি সবার প্রশংসাও পেয়েছে এবং প্রচার তালিকায় শীর্ষ স্থানীয় জাতীয় দৈনিক পত্রিকার মধ্যে মাত্র চার বছরে ৮ম স্থান অর্জন করেছে। এই পত্রিকাটি আগামী দিনে আরো ভাল অবস্থানে পৌঁছাবে কারণ দৈনিক সময়ের আলো দল নিরপেক্ষ এবং সারাদেশে গণমানুষের কণ্ঠস্বর। পত্রিকার আদর্শ, মূলনীতি ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্যই পত্রিকাটি আজ সেই গৌরব অর্জন করেছে।