ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে ৪ গাড়ির সংঘর্ষ, আহত ১২

মুন্সীগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

মুন্সিগঞ্জের শ্রীনগরের কামারখোলা এলাকায় ঢাকা- মাওয়া এক্সপ্রেসওয়েতে ৪টি গাড়ির সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে ঘন কুয়াশার

2025-02-17T10:39:00+00:00
2025-02-17T10:48:10+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে ৪ গাড়ির সংঘর্ষ, আহত ১২
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৩৯ এএম  আপডেট: ১৭.০২.২০২৫ ১০:৪৮ এএম
ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে ৪ গাড়ির সংঘর্ষ, আহত ১২
মুন্সিগঞ্জের শ্রীনগরের কামারখোলা এলাকায় ঢাকা- মাওয়া এক্সপ্রেসওয়েতে ৪টি গাড়ির সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে ঘন কুয়াশার কারণে ঢাকামুখী লেনে একটি গাড়ি আরেকটি গাড়ির পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

শ্রীনগর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. দেওয়ান আজাদ হোসেন গণমাধ্যমকে বলেন, ঘন কুয়াশার কারণে এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার কামারখোলা এলাকার ঢাকামুখী লেনে একটি গাড়ি অপর গাড়ির পেছন হতে ধাক্কা দিলে মোট ৪টি গাড়ির দুর্ঘটনা কবলিত হয়। এ সময় ১২ জন আহত হয়েছে। অহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত গাড়ির মধ্যে বাস ও ট্রাক রয়েছে। আমাদের লোক ওখানে কাজ করছে।

এদিকে এই ঘটনায় প্রায় ঘণ্টাখানেক যান চলাচল ব্যাহত হয় এক্সপ্রেসওয়ের ঢাকা মুখী লেনে। পরে হাঁসাড়া হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয় মহাসড়কে।


হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপভ্যান সামনে থাকা আরেকটি পণ্যবোঝাই কাভার্ডভ্যানকে প্রথমে ধাক্কা দিলে সেটি সামনে থাকা এমাদ পরিবহনের একটি যাত্রীবাহীবাসকে ধাক্কা দেয়। এতে এ দুর্ঘটনা ঘটলে বেশ কয়েকজন গুরুতর আহত হয়। 

আহতদের মধ্যে কাভার্ভভ্যানের হেল্পারের অবস্থা গুরুতর হওয়ায় তাকে দ্রুত স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে গন্তব্যে ফিরে গেছেন বলে জানান তিনি।


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: