সোনাতলায় ছাত্রদলের নতুন সদস্য সংগ্রহ শুরু

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

সোনাতলায় জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন সদস্য সংগ্রহ শুরু হয়েছে। শিক্ষার্থীদের কাছে সরাসরি সদস্য ফরম বিতরণ করেছে ছাত্র সংগঠনটি।রোববার (২৩ ফেব্রুয়ারি) উপজেলার

2025-02-23T21:13:02+00:00
2025-02-23T21:15:55+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
সোনাতলায় ছাত্রদলের নতুন সদস্য সংগ্রহ শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:১৩ পিএম  আপডেট: ২৩.০২.২০২৫ ৯:১৫ পিএম
সোনাতলায় ছাত্রদলের নতুন সদস্য সংগ্রহ শুরু

সোনাতলায় জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন সদস্য সংগ্রহ শুরু হয়েছে। শিক্ষার্থীদের কাছে সরাসরি সদস্য ফরম বিতরণ করেছে ছাত্র সংগঠনটি।

রোববার (২৩ ফেব্রুয়ারি) উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে এই সদস্য ফরম বিতরণের কার্যক্রম শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। 

সোনাতলা উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদুর রহমান চাঁদের সভাপতিত্বে ও পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন তাকবিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহেদ নোবেল।


এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, ইঞ্জিনিয়ার সেলিম রেজা বাবলা, পৌর যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান রনি, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক পাভেল আহমেদ, সোনাতলা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জরিফুল ইসলাম প্রমুখ। 



  বিষয়:   ছাত্রদল  বিএনপি  সদস্য সংগ্রহ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: