পরীক্ষা বর্জন করে লক্ষ্মীপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

লক্ষ্মীপুর প্রতিনিধি

সারাদেশ

ক্রাফট ইন্সপেক্টরদের ১০ গ্রেড পদায়নে হাইকোর্টের রায় বাতিলসহ ছয় দফা দাবিতে পরীক্ষা বর্জন করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি করেছেন পলিটেকনিক

2025-03-19T19:27:26+00:00
2025-03-19T19:27:26+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
সারাদেশ
পরীক্ষা বর্জন করে লক্ষ্মীপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৭:২৭ পিএম 
লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নেয় পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ছবি: সময়ের আলো
ক্রাফট ইন্সপেক্টরদের ১০ গ্রেড পদায়নে হাইকোর্টের রায় বাতিলসহ ছয় দফা দাবিতে পরীক্ষা বর্জন করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। 

বুধবার (১৯ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে দুুপুর দেড়টা পর্যন্ত এই কর্মসূচি পালন করে তারা।

সকালে লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নেয়।

এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগানে উত্তপ্ত হয়ে উঠে জেলা প্রশাসক কার্যালয়। দাবি আদায়ের লক্ষ্যে জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী স্মারকলিপিটি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানোর আশ্বাস দিলে অবস্থান কর্মসূচি থেকে সরে যায় শিক্ষার্থীরা।


শিক্ষার্থীরা জানান, ২০২১ সালে সম্পূর্ণ অনিয়ম করে নন টেকনিক্যাল ক্রাফট ইন্সপেক্টরদের পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে এবং টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে নিয়োগ করা হয়। এতে বঞ্চিত হচ্ছে ভোকেশনাল শিক্ষার্থীরা। ক্রাফট ইন্সপেক্টররা চাকরি ১০ গ্রেডের জন্য হাইকোর্টে আবেদন করে। যা সম্পূর্ণ অযৌক্তিক। 

মঙ্গলবার হাইকোর্ট তাদের পক্ষে রায় ঘোষণ করে। অনতিবিলম্বে এই অযৌক্তিক রায় বাতিল, শিক্ষক কর্মচারী নিয়োগ বিধি সংশোধন, টেকনিক্যাল পদে নন টেকনিক্যাল লোক নিয়োগ বন্ধকরণসহ ছয় দফা দাবি তোলেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।



  বিষয়:   লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট  অবস্থান কর্মসূচি  পরীক্ষা বর্জন  শিক্ষার্থী  বিক্ষোভ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: