পরীক্ষা বর্জন করে লক্ষ্মীপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

লক্ষ্মীপুর প্রতিনিধি

সারাদেশ

ক্রাফট ইন্সপেক্টরদের দশম গ্রেড পদায়নে হাইকোর্টের রায় বাতিলসহ ৬ দফা দাবিতে বিক্ষোভ ও সড়কে অবস্থান কর্মসূচি পালন করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের

2025-03-20T16:13:58+00:00
2025-03-20T16:13:58+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
সারাদেশ
পরীক্ষা বর্জন করে লক্ষ্মীপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৪:১৩ পিএম 
পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সড়ক অবরোধ। ছবি: সময়ের আলো
ক্রাফট ইন্সপেক্টরদের দশম গ্রেড পদায়নে হাইকোর্টের রায় বাতিলসহ ৬ দফা দাবিতে বিক্ষোভ ও সড়কে অবস্থান কর্মসূচি পালন করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল সাড়ে ১১টা থেকে দুুপুর দেড়টা পর্যন্ত জেলা শহরের উত্তর তেমুহনী এলাকায় সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয় শিক্ষার্থীরা।

পরে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) হাসান মোস্তফা স্বপেনর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে এসে ছাত্র প্রতিনিধিদের সঙ্গে কথা বলে দুপুর দেড়টার দিকে সড়ক অবরোধ তুলে নেয়। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহরের উত্তর তেমুহনী এলাকায় অবস্থান নেয়। এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে উঠে রাজপথ।


শিক্ষার্থীরা জানান, ২০২১ সালে সম্পূর্ণ অনিয়ম করে নন টেকনিক্যাল ক্রাফট ইন্সপেক্টরদের পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে এবং টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ করা হয়। এতে বঞ্চিত হচ্ছে ভোকেশনাল শিক্ষার্থীরা।

ক্রাফট ইন্সপেক্টররা চাকরি দশম গ্রেডের জন্য হাইকোর্টে আবেদন করে। যা সম্পূর্ণ অযৌক্তিক। দুই দিন আগে হাইকোর্ট তাদের পক্ষে রায় ঘোষণা করে। অনতিবিলম্বে এই অযৌক্তিক রায় বাতিল, শিক্ষক কর্মচারী নিয়োগ বিধি সংশোধন, টেকনিক্যাল পদে নন টেকনিক্যাল লোক নিয়োগ বন্ধকরণসহ ছয় দফা দাবি তোলেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: