মাথাচাড়া দিচ্ছে কেএনএফ, বাড়ছে গোপন তৎপরতার শঙ্কা

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম নগরীর বায়োজিদ বোস্তামি এলাকার একটি গুদাম থেকে এবার কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ১১ হাজার ৭৮৫টি ইউনিফর্ম জব্দ করা

2025-05-27T19:29:16+00:00
2025-05-27T21:41:57+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
মাথাচাড়া দিচ্ছে কেএনএফ, বাড়ছে গোপন তৎপরতার শঙ্কা
১১ হাজার ইউনিফর্ম জব্দ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ৭:২৯ পিএম  আপডেট: ২৭.০৫.২০২৫ ৯:৪১ পিএম
জব্দ করা কেএনএফের পোশাক। ছবি: সময়ের আলো
চট্টগ্রাম নগরীর বায়োজিদ বোস্তামি এলাকার একটি গুদাম থেকে এবার কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ১১ হাজার ৭৮৫টি ইউনিফর্ম জব্দ করা হয়েছে।
 
নগরীর বায়েজিদ বোস্তামি থানাধীন নয়াহাট এলাকার এক গুদাম থেকে সোমবার (২৬ মে) রাতে ইউনিফর্মগুলো জব্দ করে পুলিশ। নয়াহাট এলাকা থেকে দুই দফায় ৩২ হাজার ৮৫টি ইউনিফর্ম জব্দ করা হলো।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কয়েকজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ইউনিফর্ম জব্দ করা হয়েছে। 

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, ইউনিফর্ম জব্দ নিয়ে কোনো তথ্য দিতে নিষেধ আছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা ভালো জানবেন।


গত ১৭ মে রাতে নগরীর বায়েজিদ বোস্তামী থানার নয়ারহাট এলাকার ‘রিংভো অ্যাপারেলস’ নামে পোশাক কারখানা থেকে ২০ হাজার ৩০০টি ইউনিফর্ম জব্দ করে গোয়েন্দা পুলিশ। জব্দের ঘটনায় পুলিশ চারজনকে আসামি করে থানায় মামলা করে।

সে সময় গার্মেন্টস মালিকসহ মোট তিনজনকে গ্রেফতার করে পুলিশ। মামলায় পুলিশ উল্লেখ করেছে, দুই কোটি টাকার চুক্তিতে ইউনিফর্মগুলো তৈরির জন্য পোশাক কারখানায় অর্ডার দেওয়া হয়েছিল। কেএনএফের এক সদস্য অর্ডার দিলেও তাকে ধরতে পারেনি পুলিশ। তার নাম মংহলাসিন মারমা ওরফে মং।

বান্দরবানে গত বছর কেএনএফবিরোধী যৌথ অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় কেএনএফ সদস্য সন্দেহে শত শত তরুণকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সোনালি ব্যাংক লুটসহ সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ।

সিএমপির এক কর্মকর্তা বলেন, দেশের বিচ্ছিন্নতাবাদী একটি গ্রুপ নগরীর অভ্যন্তরে ইউনিফর্ম তৈরির অর্ডার দেওয়ার মাধ্যমে তাদের গোপন তৎপরতার জানান দিয়েছে। গহীন অরণ্যের এই সশস্ত্র সংগঠনটির ব্যাপারে আরও জোরদার তৎপরতা চালানো হবে। যাতে তারা সাংগঠনিক তৎপরতা চালাতে না পারে।

এমএইচটি/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: