জনপ্রিয় মডেল-অভিনেত্রী টয়া এবার আসছেন আইটেম গার্ল হয়ে! আসছে ঈদের বিশেষ নাটক ‘মন বদল’-এ আইটেম গানে দেখা যাবে এই তারকাকে। সিএমভির ব্যানারে বিশেষ এই নাটকটির চিত্রনাট্য ও নির্মাণ করেছেন মাহমুদ মাহিন। যাতে যমজ বোন জারা ও সারার ভূমিকায় অভিনয় করেছেন হালের আলোচিত অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী।
সদ্য শুটিং শেষ হওয়া ‘মন বদল’ সম্পর্কে নির্মাতা বলেন, ‘এটি পারিবারিক ক্লাইমেক্সের গল্প। যমজ বোনদের মধ্যে যে মিল আর খুনশুটি থাকে, সেটা এই গল্পে দর্শক উপভোগ করতে পারবেন। তাই নয়, এক বোন যে আরেক বোনের জন্য চূড়ান্ত ছাড় দিতে পারে সেটিও থাকছে এতে। গল্পটা প্রেমের, তবে বাড়তি মাত্রা যোগ করেছে যমজ বোনের বিপরীতে আদিল চরিত্রের রসায়ন। আইটেম গানের বিশেষ চমক হিসেবে থাকছেন মুমতাহিনা টয়া!’
‘মন বদল’-এর প্রযোজক-পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, বরাবরের মতো এবারের ঈদেও সিএমভির ঈদ আয়োজনে থাকছে দেশের সেরা নির্মাতা ও অভিনেতাদের নিয়ে একডজন বিশেষ নাটক ও টেলিছবি। ‘মন বদল’ সেই তালিকারই অন্যতম সংযোজন। চাঁদরাত থেকে এই নাটকগুলো ধারাবাহিকভাবে উন্মুক্ত হবে সিএমভির ইউটিউব চ্যানেলে।
সময়ের আলো/এমএইচ