‘কী জাদুতে’ পড়শী-রুমি

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

নতুন একটি নাটকের গানে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী সাবরিনা পড়শী। তার সঙ্গে রয়েছেন আরফিন রুমি। গানটির শিরোনাম ‘কি জাদুতে’, যা অন্তর্ভুক্ত

2025-12-30T03:01:17+00:00
2025-12-30T03:01:17+00:00
 
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
‘কী জাদুতে’ পড়শী-রুমি
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ৩:০১ এএম 
সংগীতশিল্পী সাবরিনা পড়শী এবং আরফিন রুমি। ছবি : সংগৃহীত
নতুন একটি নাটকের গানে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী সাবরিনা পড়শী। তার সঙ্গে রয়েছেন আরফিন রুমি। গানটির শিরোনাম ‘কি জাদুতে’, যা অন্তর্ভুক্ত হয়েছে তানভীর মাহমুদ প্রযোজিত ও সৈকত রেজা পরিচালিত নাটক ‘ভিলেন’-এ।

সম্প্রতি আলাদাভাবে গানটি প্রকাশ পেয়েছে ইউটিউব চ্যানেলে। গানটির কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন। এর সুর ও সংগীতায়োজন করেছেন রেজোয়ান শেখ।

গানটি প্রসঙ্গে আরফিন রুমি বলেন, আমি সাধারণত নিজের কম্পোজিশনের বাইরে কম গেয়ে থাকি। এ গানটির কথা-সুর মনের মতো হওয়ায় গাই। খুব ভালো কম্পোজিশন করেছে রেজোয়ান। 

বরাবরের মতো আমার সঙ্গে গেয়েছে পড়শী। আমার বিশ্বাস অন্য গানগুলোর মতো শ্রোতারা এই গানটিকেও ভালোবাসা দেবেন।

অন্যদিকে সাবরিনা পড়শী বলেন, আরফিন রুমি ভাই ও আমার আরও একটি গান যুক্ত হলো। গানটি খুবই মিষ্টি। গাওয়ার সময়ই ভালো লেগেছিল। আমার বিশ্বাস, গানটি সবার ভালো লাগবে।

এএডি/
Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: