অভিনেত্রী নন্দিনীর আকস্মিক মৃত্যু

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

দক্ষিণি টেলিভিশন অঙ্গনের পরিচিত মুখ, কন্নড় ও তামিল ভাষার অভিনেত্রী নন্দিনী সিএম মারা গেছেন। মাত্র ২৬ বছর বয়সে তার আকস্মিক

2025-12-31T03:44:50+00:00
2025-12-31T03:44:50+00:00
 
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
অভিনেত্রী নন্দিনীর আকস্মিক মৃত্যু
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৩:৪৪ এএম 
তামিল ভাষার অভিনেত্রী নন্দিনী সিএম। ফাইল ছবি
দক্ষিণি টেলিভিশন অঙ্গনের পরিচিত মুখ, কন্নড় ও তামিল ভাষার অভিনেত্রী নন্দিনী সিএম মারা গেছেন। মাত্র ২৬ বছর বয়সে তার আকস্মিক মৃত্যুতে শোক নেমে এসেছে সহকর্মী ও ভক্তদের মধ্যে। 

গতকাল মঙ্গলবার বেঙ্গালুরুর কেঙ্গেরি এলাকার একটি আবাসন থেকে নন্দিনীর মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি সেখানে পেয়িং গেস্ট (পিজি) হিসেবে বসবাস করতেন। 

পুলিশের ধারণা- নন্দিনী আত্মহত্যা করেছেন। ঘটনাস্থল থেকে একটি নোট উদ্ধার করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন। এদিকে অভিনেত্রীর সহকর্মীরা বলছেন, ২৮ ডিসেম্বর সকালে শুটিংয়ে বেশ স্বাভাবিকই ছিলেন অভিনেত্রী। 

জানা গেছে, তামিল ধারাবাহিক ‘গৌরী’তে নন্দিনীর চরিত্রকে বিষপান করে আত্মহত্যা করতে দেখা যায়। ওই ধারাবাহিকে তার চরিত্রের মৃত্যুদৃশ্যের শুটিংয়ের কিছু দিন পরই বাস্তব জীবনেও আত্মহত্যার পথ বেছে নেন অভিনেত্রী। 

নন্দিনী সিএম কন্নড় ও তামিল ভাষার বিভিন্ন টিভি শো ও ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান। ‘সংঘর্ষ’, ‘মধুমাগালু’ ও ‘নিনাদে না’সহ একাধিক জনপ্রিয় প্রজেক্টে তার অভিনয় দর্শকের নজর কাড়ে। 

সময়ের আলো/এনএ 
  বিষয়:   অভিনেত্রী  নন্দিনী  আকস্মিক মৃত্যু 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: