শুটিংয়ে ফিরছে পরীর ‘প্রীতিলতা’

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

৫ বছর আগে ২০২০ সালে ব্রিটিশবিরোধী আন্দোলনের অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে দুটি আলাদা সিনেমার কাজ শুরু হয়েছিল। এর মধ্যে প্রদীপ

2025-12-29T03:54:49+00:00
2025-12-29T03:54:49+00:00
 
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
শুটিংয়ে ফিরছে পরীর ‘প্রীতিলতা’
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৩:৫৪ এএম 
সংগৃহীত ছবি
৫ বছর আগে ২০২০ সালে ব্রিটিশবিরোধী আন্দোলনের অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে দুটি আলাদা সিনেমার কাজ শুরু হয়েছিল। এর মধ্যে প্রদীপ ঘোষের ‘বীরকন্যা প্রীতিলতা’ ২০২৩ সালে মুক্তি পেলেও রাশিদ পলাশের সিনেমাটি মাঝপথে আটকে যায়। প্রীতিলতা বেশে পরীমণির ফার্স্ট লুক প্রকাশের পর দর্শকমহলে ব্যাপক আগ্রহ তৈরি হলেও প্রেক্ষাগৃহে আজও আসেনি সিনেমাটি। 

নানা জটিলতা কাটিয়ে দীর্ঘ অপেক্ষার অবসানের পর আবারও শুটিংয়ে ফিরছে ‘প্রীতিলতা’। চিত্রনায়িকা পরীমণির সাহসী রূপায়ণে নির্মিত এই চলচ্চিত্রের বাকি অংশের শুটিং আগামী বছরের এপ্রিলে শুরু করার পরিকল্পনার কথা জানিয়েছেন নির্মাতা রাশিদ পলাশ। ইতিহাস, প্রতিবাদ আর আত্মত্যাগের এই মহাকাব্যিক গল্প নতুন করে প্রাণ পেতে যাচ্ছে বড়পর্দায়। 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে পরীমণির সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন নির্মাতা রাশিদ পলাশ। ফেসবুকে তিনি লিখেছেন, এবার প্রীতিলতাও শেষ হবে। ইনশাআল্লাহ ২০২৬।

তখন পোস্টের মন্তব্যের ঘরে পরীমণি মন্তব্য করেন, আমিও প্রস্তুত আছি। এর মাধ্যমেই স্পষ্ট হয় যে, সব জটিলতা কাটিয়ে নতুন বছরে আবারও প্রীতিলতা হয়ে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন এই নায়িকা।

সিনেমাটির শুটিং নিয়ে নির্মাতা জানান, ২০২০ সালের শেষের দিকে সিনেমার কাজ শুরু হয়েছিল। তখন প্রায় ৩০ শতাংশ শুটিং শেষ হয়, যার বেশিরভাগই ছিল ঢাকার অংশ। মাঝে পরীমণির মাতৃত্বকালীন বিরতিসহ বিভিন্ন কারণে কাজ আটকে থাকলেও এখন তারা পূর্ণ প্রস্তুতি নিয়ে মাঠে নামছেন। সব ঠিক থাকলে ২০২৬ সালের এপ্রিল মাসে রোজার ঈদের পর চট্টগ্রামের লোকেশনে বাকি অংশের শুটিং শুরু হবে।

সময়ের আলো/এআর

  বিষয়:   শুটিং  পরী  প্রীতিলতা 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: