বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির ব্যক্তিগত জীবন নিয়ে নতুন জল্পনা! শোনা যাচ্ছে এক ফুটবলারের প্রেমে নাকি হাবুডুবু খাচ্ছেন এই গ্ল্যামার গার্ল। শুধু তাই নয়, সেই ফুটবলারের সঙ্গে নাকি একাধিকবার ডেটিংও করেছেন তিনি। নোরার একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট ঘিরেই শুরু হয়েছে জোর চর্চা।
সম্প্র্র্রতি আফ্রিকা কাপ অফ নেশন্সের একটি ম্যাচ দেখার জন্য মরক্কো গিয়েছিলেন নোরা। জল্পনা বলছে, ফুটবল ম্যাচ ছিল নিছকই বাহানা। আসল টান ছিল প্রেমের।
খবর অনুযায়ী নোরার ‘বিশেষ মানুষ’ সেই ম্যাচেই মাঠে খেলেছিলেন। এমনকি ম্যাচের আগেও দুবাই ও মরক্কোয় একাধিকবার তাদের দেখা-সাক্ষাৎ হয়েছে বলেও দাবি করা হচ্ছে।
তবে কে সেই রহস্যময় ফুটবলার তা এখনও জানা যায়নি। নোরা কিংবা সেই ফুটবলার, দুজনেই এই বিষয়ে সম্পূর্ণ নীরব। ফলে পরিচয় থেকে শুরু করে অভিসার সবই আপাতত রয়ে গেছে জল্পনার আড়ালে।
উল্লেখ্য, আফকনের প্রথম ম্যাচে কোমোরোসকে ২-০ গোলে হারিয়েছিল মরক্কো। সেই ম্যাচেই গ্যালারিতে লাল পোশাকে নোরাকে দেখা যায় তাতে গুঞ্জন আরও দানা বাঁধে।
সামাজিক যোগাযোগমাধ্যমে নোরা ওই ম্যাচ ঘিরে দুটি পোস্টও করেন। একটি ভিডিওতে দেখা যায়, এক সহচরীর সঙ্গে মরক্কোর পতাকা হাতে নৃত্যরত অভিনেত্রীকে।
ক্যাপশনে ম্যাচের ফলাফল উল্লেখ করে তিনি লিখেছেন, খুবই হাড্ডাহাড্ডি ম্যাচ ছিল। তবে বিরতির পর আমাদের ছেলেরা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এই পোস্ট ঘিরেই এখন প্রশ্ন একটাই নোরা ফাতেহির হৃদয়জুড়ে ঠিক কোন ফুটবল তারকা?
সময়ের আলো/এআর