ব্যতিক্রমী সিনেমায় আগ্রহী সুইনি

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

বর্তমানে বেশ আলোচনায় জনপ্রিয় হলিউড অভিনেত্রী সিডনি সুইনি। ‘দ্য হাউসমেড’ ও ‘ক্রিস্টি’ সিনেমার মাধ্যমে আবারও নজরে এসেছেন তিনি। ২৮ বছর

2025-12-28T04:32:17+00:00
2025-12-28T04:32:17+00:00
 
  মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬,
২০ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
আনন্দ সময়
ব্যতিক্রমী সিনেমায় আগ্রহী সুইনি
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: রোববার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ৪:৩২ এএম 
জনপ্রিয় হলিউড অভিনেত্রী সিডনি সুইনি। ছবি : সংগৃহীত
বর্তমানে বেশ আলোচনায় জনপ্রিয় হলিউড অভিনেত্রী সিডনি সুইনি। ‘দ্য হাউসমেড’ ও ‘ক্রিস্টি’ সিনেমার মাধ্যমে আবারও নজরে এসেছেন তিনি। ২৮ বছর বয়সি এই অভিনেত্রীর নতুন কাজগুলোতে বর্তমান সময়ের কিছু ভয়াবহ সামাজিক সমস্যা তুলে ধরা হয়েছে। সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে সুইনি জানান, তিনি জীবন-ঘনিষ্ঠ সিনেমা নির্মাণে আগ্রহী যা দর্শকদের মনে গভীর প্রভাব ফেলবে এবং মানুষের জীবন রক্ষা করতে সাহায্য করবে। 

মূলত ঘরোয়া সহিংসতা ও গৃহকর্মীদের ওপর নির্যাতনের মতো সংবেদনশীল ও স্পর্শকাতর বিষয় নিয়েই এই সিনেমাগুলোর গল্প। সিডনি সুইনি মনে করেন, বর্তমান সময়ে এই সমস্যাগুলো অত্যন্ত প্রকট হয়ে উঠছে। আর সে কারণেই এ ধরনের গুরুত্বপূর্ণ প্রজেক্টগুলোতে নিজের চরিত্র ফুটিয়ে তুলতে তিনি সর্বোচ্চ সতর্কতা ও বিশেষ গুরুত্ব বজায় রাখেন।
সুইনির কথায়, ‘এ ধরনের সিনেমার মাধ্যমে এমন গুরুতর বিষয়কে তুলে আনা যায়, আলোচনা করা যায়; যা খুব গুরুত্বপূর্ণ। 

আমি নিজেও চাই, এ ধরনের গল্পের চলচ্চিত্রে আরও কাজ করতে; যা মানুষের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে, জীবন বাঁচাতে সাহায্য করবে।’ ‘দ্য হাউসমেড’ সিনেমায় মিলি ক্যালোওয়ে চরিত্রে অভিনয় করছেন সিডনি সুইনি। এটি ২০২২ সালে ফ্রেইডা ম্যাকফ্যাডেনের লেখা আন্তর্জাতিক বেস্টসেলার উপন্যাসের চলচ্চিত্র রূপ। সামাজিক মাধ্যমেও পাঠকদের মাঝে এই বইটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।

সিনেমায় সুইনির পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আমান্ডা সেফ্রিড এবং ব্র্যান্ডন সেক্লনার। চেহারার সাদৃশ্যের কারণে সিনেমাটিতে সুইনি ও সেফ্রিডকে মূল দুই নারী চরিত্রে বাছাই করা হয়।


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: