ইতিহাস আপনাকে মনে রাখবে হে সংগ্রামী

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে পরপারে পাড়ি জমালেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া। গতকাল মঙ্গলবার সকাল ৬টায় এভারকেয়ার হাসপাতালে

2025-12-31T03:35:59+00:00
2025-12-31T03:35:59+00:00
 
  বুধবার, ১০ জুন ২০২৬,
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দ সময়
ইতিহাস আপনাকে মনে রাখবে হে সংগ্রামী
খালেদা জিয়ার মৃত্যুতে শোকে স্তব্ধ শোবিজ দুনিয়া
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৩:৩৫ এএম   (ভিজিট : ২৪১)
গ্রাফিক : সময়ের আলো
সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে পরপারে পাড়ি জমালেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া। গতকাল মঙ্গলবার সকাল ৬টায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। দেশনেত্রীর মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে শোবিজ অঙ্গনেও। সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তায় তার বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তারকারা। 

সোহেল রানা : একটি সোনালি রাজনৈতিক জীবনের অবসান হলো। আপসহীন দেশনেত্রী খালেদা জিয়া তার ভালোবাসার দেশ এবং মানুষগুলোকে ছেড়ে অনন্তের পথে যাত্রা করলেন, সারা দেশকে কাঁদিয়ে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মহান সৃষ্টিকর্তা তাকে বেহেশত নসিব করুন এবং তার শোকাহত পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার সামর্থ্য দিন। 

হানিফ সংকেত : সর্বজনশ্রদ্ধেয় তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া আমাদের ছেড়ে চিরবিদায় নিয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে জাতি হারিয়েছে একজন অভিভাবক। দেশ ও জাতির কল্যাণে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। 

শাকিব খান : খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি। তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। 

বেবী নাজনীন : খালেদা জিয়ার মতো মহান নেত্রীর শূন্যতা বাংলাদেশের মানুষ সবসময় অনুভব করবে। শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে যে কষ্ট দেওয়া হয়েছে, তার প্রতি যে অবিচার করা হয়েছে, এর বিচার মহান আল্লাহ অবশ্যই করবেন। তিনি দেশ এবং মানুষের জন্য যে ত্যাগ স্বীকার করছেন, রাজনীতির ইতিহাসে সেটা নজিরবিহীন। খালেদা জিয়ার মৃত্যুর খবরে আজ বাকরুদ্ধ হয়ে গেছে মানুষ, বাকরুদ্ধ হয়ে গেছে সারা দেশ। মহান আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন। সেই সঙ্গে তিনি যেন জিয়া পরিবারকে এই শোক সইবার শক্তি দান করেন। 

তারিক আনাম খান : খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাই। তার বিদেহী আত্মার শান্তি কামনা করি। শ্রদ্ধা জানাই বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর প্রতি। তার পরিবারের সবার প্রতি আন্তরিক সমবেদনা। মহান আল্লাহ সবাইকে শোক সইবার শক্তি দান করুন। 

কনকচাঁপা :  ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সব চেষ্টা ব্যর্থ করে চলে গেলেন আমাদের নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের অতন্দ্রপ্রহরী খালেদা জিয়া। আল্লাহ আপনি তাকে উত্তম প্রতিদান দিন। 

নগরবাউল জেমস : শোক ও বিনম্র শ্রদ্ধা। বাংলাদেশের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী খালেদা জিয়ার ইন্তেকালে আমরা গভীর শোক প্রকাশ করছি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মহান আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকামে অধিষ্ঠিত করেন। আমিন। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা। 

জয়া আহসান : খালেদা জিয়া বড় দুঃসময়ে বিদায় নিলেন। সামনে নির্বাচন আর গণতন্ত্রের জন্য মানুষ অপেক্ষা করছে। তার উপস্থিতির মূল্যই ছিল অসামান্য। সামরিক শাসনবিরোধী এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে খালেদা জিয়া ছিলেন প্রধান একটি চরিত্র, সাহসে ও নেতৃত্বে উজ্জ্বল। তার সঙ্গে দেশের দীর্ঘ রাজনৈতিক আন্দোলনের একটি অধ্যায় শেষ হলো। তার আত্মা চিরপ্রশান্তি লাভ করুক। 

নকীব খান : ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আমাদের প্রথম নারী ও সাবেক ৩ বারের মাননীয় প্রধানমন্ত্রী এবং কিংবদন্তি রাজনৈতিক নেত্রী খালেদা জিয়াকে জান্নাতুল ফিরদাউস দান করুন...আমিন। আমরা শোকাহত... 

কুমার বিশ্বজিৎ : গভীর শোক প্রকাশ করছি। তার আত্মার শান্তি কামনা করি- অসীম অনন্তলোকে ভালো থাকুন আপনি। 

হামিন আহমেদ : একটি যুগের অবসান। সম্মানিত খালেদা জিয়া ছিলেন সেই সময়ের প্রতীক, যিনি সততা, দেশপ্রেম ও অটল মানসিকতায় ছিলেন অনন্য। ষড়যন্ত্রে ভরা একসময়ে চারপাশে যখন কুৎসিত চরিত্রদের আধিপত্য, তখনও তিনি ছিলেন অটল ও দুর্নিবার। অন্তরের গভীর থেকে ভালোবাসা ও শ্রদ্ধা। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফিরদাউস দান করেন। 

আসিফ আকবর : ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 

মনির খান : বিদায় মহাকালের গণতন্ত্রের আপসহীন মহাকবি। আমরা হারালাম আপসহীন নেত্রীকে, আর বাংলাদেশ হারালো এক অভিভাবককে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দোয়া করি আল্লাহ যেন আপনাকে জান্নাতবাসী করেন। 

দিলরুবা খান :  ইতিহাসে আপনি থাকবেন একজন নেত্রী হিসেবে, আর হৃদয়ে থাকবেন একজন মায়ের মতো চিরকাল। চিরবিদায় নিলেন সময়কে অতিক্রম করা এক আপসহীন নক্ষত্র, বাংলাদেশের রাজনীতির এক অবিচল প্রতীক। তিনি শুধু একজন নেত্রী নন, ছিলেন সাহস, মমতা ও দৃঢ়তার অনন্য সংমিশ্রণ। বাংলাদেশের প্রথম নারী এবং তিনবারের সফল প্রধানমন্ত্রী হিসেবে তিনি ইতিহাস গড়েছেন। একই সঙ্গে একজন মানবিক মানুষ হিসেবে অগণিত হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছেন। 

ধ্রুব গুহ : বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি। চার দশকের বেশি সময় ধরে গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় আপনার অবদান ও সংগ্রাম ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। 

মিশা সওদাগর : ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি। তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। 

তমা মির্জা : ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপসহীন, শক্তিশালী এবং মানবতার নারী হিসেবে ইতিহাসে এবং কোটি কোটি মানুষের মনে চিরকাল বেঁচে থাকবেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া। 

পরীমণি : তিনি চলে গেলেন...। তিনি সয়ে গেলেন, তিনি রয়ে গেলেন। তিনি এভাবেই থেকে গেলেন এই মানচিত্রে। খালেদা জিয়া, আপনি জিতে গেলেন আসলে। 

শবনম বুবলী : বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার বিদেহী আত্মা চিরশান্তিতে থাকুক। আমিন। 

অপু বিশ্বাস :  বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এই চিরবিদায় মহাকালের সাক্ষী হয়ে রইল। একজন মহীয়সী নারীর প্রস্থান এ দেশের মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে। বিনম্র শ্রদ্ধা।  

চঞ্চল চৌধুরী :  খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। শ্রদ্ধা। 

নুসরাত ফারিয়া : ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাকে ক্ষমা করুন এবং জান্নাতুল ফিরদাউস দান করুন। 

জিয়াউল ফারুক অপূর্ব : ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। 

সিয়াম আহমেদ : ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছি। 

আরিফিন শুভ : দেশের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব খালেদা জিয়ার বিদায়, দীর্ঘ এক রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি। আল্লাহ তাকে উত্তম মর্যাদা দান করুন। 

জায়েদ খান : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী খালেদা জিয়া মঙ্গলবার ফজরের নামাজের পর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মহান আল্লাহ তায়ালা তার রুহের মাগফিরাত নসিব করুন। তার জীবনের সব ভুলত্রুটি ক্ষমা করে দিন এবং জান্নাতুল ফিরদাউসে উচ্চ মর্যাদা দান করুন। 

আজমেরী হক বাঁধন : দেশনেত্রী খালেদা জিয়ার প্রয়াণে গভীর শ্রদ্ধা নিবেদন করছি। দেশের রাজনৈতিক ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ তিনি। তার নেতৃত্ব ও জনসেবা বাংলাদেশের ওপর দীর্ঘস্থায়ী প্রভাব রেখে গেছে। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা। আল্লাহ তাকে জান্নাত দান করুন। 

সাদিয়া জাহান প্রভা : খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের শক্তি, ধৈর্য ও নেতৃত্বের প্রতীক। প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন হিসেবে তিনি জেল-জুলুম সহ্য করেছেন কিন্তু কখনো দেশ ছেড়ে যাননি, এ জন্যই তিনি ‘আপসহীন নেত্রী’। দেশের রাজনৈতিক ইতিহাসে তার অবদান ভোলা সম্ভব নয়। 

খায়রুল বাসার : ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন! আল্লাহ আপনাকে শান্তিতে রাখুন। আমিন। 

ববি হক : বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। তার আপনজন, প্রিয়জন ও সহকর্মীদের মহান আল্লাহ ধৈর্য দান করুন। আমিন। 

আশনা হাবিব ভাবনা : খালেদা জিয়া। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী মঙ্গলবার মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। 

মাবরুর রশীদ বান্নাহ : বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীকের বিদায়। বিদায় আপসহীন নেত্রী, দেশনেত্রী খালেদা জিয়া। আল্লাহ আপনাকে জান্নাত নসিব করুন। 

রেদওয়ান রনি : বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটল। তার আদর্শ ও নেতৃত্ব এ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে প্রভাবিত করেছে। 

আশফাক নিপুন : আল্লাহ আপনাকে জান্নাত নসিব করুন। আপনি ছিলেন ধৈর্য, আভিজাত্য এবং হার না মানার এক অনন্য প্রতীক; এমনকি প্রতিপক্ষের অমানবিক আচরণের মুখেও আপনি দমে যাননি। এই জাতি আপনাকে সবসময় গর্বের সঙ্গে মনে রাখবে। 

দিলশাদ নাহার কণা : ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। মহান আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, আমিন। 

সাজিয়া সুলতানা পুতুল : একটা অধ্যায়ের শেষ হলো। বাংলাদেশ নামক ভূখণ্ডের প্রথম নারী প্রধানমন্ত্রী ওপারে চলে গেছেন, যিনি এ দেশের লাখো তরুণীকে স্বপ্ন দেখিয়েছেন সাধারণ একজন গৃহবধূ হয়েও আত্মবিশ্বাসের জোরে অসাধারণ হয়ে ওঠা যায়। শুধু অসাধারণ নয়, দেশের প্রধানমন্ত্রী হওয়াও অসম্ভব কিছু নয়। জন্ম থেকে রাজনীতির কেবল দীর্ঘ প্রেক্ষাপট থাকলেই প্রধানমন্ত্রী হওয়া যায়, এই ধারণাকে ভুল প্রমাণ করে কেবল নিজের প্রজ্ঞা আর আত্মবিশ্বাস দিয়ে তিনবার তিনি হয়েছিলেন দেশপ্রধান। ভালো থাকবেন মাননীয়া। ইতিহাস আপনাকে মনে রাখবে। 

নিরব : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়া মঙ্গলবার ফজরের ঠিক পরে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি এবং সবার কাছে তার বিদেহী আত্মার জন্য দোয়া চাচ্ছি। 

জিয়াউল হক পলাশ : বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। সময়ের উত্থান-পতন, সংগ্রামের ভেতর দিয়েও তার দীর্ঘ উপস্থিতি দেশের রাজনৈতিক ইতিহাসে একটি আলাদা অধ্যায়। তার পরিবার, সহযাত্রী ও অনুসারীদের প্রতি গভীর সমবেদনা। মহান আল্লাহ যেন তাকে ক্ষমা করেন এবং শোকসন্তপ্ত সবাইকে ধৈর্য ধারণের শক্তি দেন। 

রুকাইয়া জাহান চমক : সৃষ্টিকর্তা বিচার করেছেন। যে অপমান তাকে করেছিল, তার প্রতিদানে তিনি পেলেন দেশবাসীর ভালোবাসা আর শ্রদ্ধা। তিনি মৃত্যুবরণ করেননি, তিনি মৃত্যুজয় করেছেন। তিনি অমর হয়েছেন। তিনি বেঁচে থাকবেন তার আদর্শে- তার দেশপ্রেমে। 

এ ছাড়া অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা, আরশ খান, পিয়া জান্নাতুল, সাবিলা নূর, ইরফান সাজ্জাদ, সমাপ্তি মাসুকসহ অনেকে শোক প্রকাশ করেছেন। 

সময়ের আলো/এনএ 

  বিষয়:   ইতিহাস  মনে রাখবে  হে সংগ্রামী  খালেদা জিয়া  মৃত্যুতে শোক  স্তব্ধ শোবিজ দুনিয়া 


Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: