এলিজাবেথ রূপে হুমা কুরেশি

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

নতুন রূপে হাজির হচ্ছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। সম্প্রতি প্রকাশ হয়েছে তার আসন্ন সিনেমা ‘টক্সিক : এ ফেয়ারি টেল ফর

2025-12-30T03:19:00+00:00
2025-12-30T03:19:00+00:00
 
  সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ৩ আগস্ট ২০২৬
আনন্দ সময়
এলিজাবেথ রূপে হুমা কুরেশি
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ৩:১৯ এএম 
অভিনেত্রী হুমা কুরেশি। ছবি : সংগৃহীত
নতুন রূপে হাজির হচ্ছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। সম্প্রতি প্রকাশ হয়েছে তার আসন্ন সিনেমা ‘টক্সিক : এ ফেয়ারি টেল ফর গ্রোন-আপসর পোস্টার। এতে ‘এলিজাবেথ’ চরিত্রে ধরা দিয়েছেন অভিনেত্রী। সিনেমাটির নির্মাতা ইনস্টাগ্রামে হুমা কুরেশির প্রথম লুক উন্মোচন করেছেন। 

পোস্টারে হুমাকে দেখা যায়, সমাধিক্ষেত্রে দাঁড়িয়ে থাকা এক দৃঢ় নারীর রূপে তবে তার রহস্যময় দৃষ্টি যেন বলে দেয় এক ভাঙা হৃদয়ের গল্প। তার পরনে ছিল হলিউড ধাঁচের ভিনটেজ স্টাইলের কালো গাউন, যা এক রহস্যময় আবহ তৈরি করেছে। হুমার পেছনের অ্যাঞ্জেলের ভাস্কর্য, পুরোনো গাড়ি আর ঝড়ো পরিবেশ পুরো দৃশ্যটিকে দিয়েছে এক হলিউড অনুভূতি।

পোস্টারটি নিয়ে ভক্তদের প্রতিক্রিয়াও ছিল চোখে পড়ার মতো। পোস্টারের অভিনব ভঙ্গি দেখে অনেকেই একে বলছেন ‘হলিউড মানের পোস্টার, আন্তর্জাতিক সিনেমার মতোই মার্জিত’। আর পোস্টারে হুমার লুকের প্রশংসা করে বলছেন, ‘হুমা-দ্য গথ ডার্ক অ্যাঞ্জেল’, আবার কেউ তাকে ‘ভিনটেজ কুইন’ ডাকছেন।

সিনেমাটির পরিচালক গীতু মোহনদাস বলেন, এলিজাবেথের জন্য এমন একজন অভিনেত্রীর প্রয়োজন ছিল, যার মধ্যে থাকবে উচ্চমাত্রার অভিনয় দক্ষতা। হুমার মধ্যে আমি এটি দেখেছি, যা চরিত্রটিকে জীবন্ত করে তুলেছে। এ সিনেমার মাধ্যমে হুমা কুরেশির অভিনয়জীবনে এক নতুন ও প্রভাবশালী অধ্যায় শুরু হবে।

গীতু মোহনদাসের পরিচালনায় নির্মিত সিনেমাটিতে হুমা কুরেশি ছাড়াও অভিনয় করেছেন ইয়াশ, কিয়ারা আদভানি, নয়নতারা, তারা সুতারিয়া, রুক্মিণী বসন্ত, অক্ষয় ওবেরয় ও সুদেব নায়ার। 

একসঙ্গে কন্নড় ও ইংরেজি ভাষায় শুট করা ‘টক্সিক’ মুক্তি পাবে ছয়টি ভাষায়। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘টক্সিক : এ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’।

এএডি/


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: