বছরের শেষ সময়টা কানাডায় অবস্থান করছেন ঢাকাই সিনেমা নায়িকা নুসরাত ফারিয়া। সেখানে ঘুরে বেড়ানোর পাশাপাশি স্টেজ শো করছেন তিনি। সম্প্রতি কানাডার ওটায়া শহরে একটি অনুষ্ঠানে পারফর্ম করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি ছোট ভিডিও প্রকাশ করেছেন ফারিয়া। তাতে দেখা যায়, সাদা রঙের একটি গ্ল্যামারাস ফ্রিল ড্রেস এবং সাদা বুট পরে মঞ্চে ঝড় তুলেছেন অভিনেত্রী। ব্যাকগ্রাউন্ড ড্যান্সারদের সঙ্গে তাল মিলিয়ে ফারিয়ার স্টাইলিশ মুভগুলো তার নাচের দক্ষতাও ফুটে ওঠে।
এ সময় ফারিয়ার নাচের ভঙ্গি এবং অভিব্যক্তি দর্শকদের মুগ্ধ করলেও কেউ কেউ মজাও নেন। এক ভক্ত লিখেছেন, অসাধারণ নেচেছেন আপু। কানাডায় কখনো টরোন্টো আবার কখনো ওটায়ার পথঘাটে ঘুরে বেড়ানোর ছবি শেয়ার করছেন। এর আগে ওটায়া থেকে শেয়ার করা ফারিয়ার একটি অফ-শোল্ডার কালো গাউন পরা ছবি ভক্তদের মাঝে বেশ সাড়া ফেলে। সেখানে নেটিজেনরা তাকে ‘ক্লিওপেট্রা’র সঙ্গেও তুলনা করেছেন।
কানাডা ভ্রমণের এই আনন্দঘন মুহূর্তে নুসরাত ফারিয়ার সফরসঙ্গী হিসেবে দেখা গেছে চিত্রনায়ক জায়েদ খানকেও। বড়দিন এবং নতুন বছরের আমেজ তারা একসঙ্গেই উদযাপন করছেন।
এএডি/