ডেঙ্গুতে কুমিল্লার তিন নারীর মৃত্যু, দুটি ওয়ার্ড ঝুঁকিপূর্ণ ঘোষণা

রুবেল মজুমদার, কুমিল্লা

সারাদেশ

কুমিল্লার দাউদকান্দি পৌর এলাকায় ডেঙ্গুর ভয়াবহ বিস্তারে প্রাণ হারিয়েছেন তিন নারী। আক্রান্ত হওয়ার পর ঢাকার পৃথক তিনটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন

2025-06-17T14:52:08+00:00
2025-06-17T14:57:35+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
সারাদেশ
ডেঙ্গুতে কুমিল্লার তিন নারীর মৃত্যু, দুটি ওয়ার্ড ঝুঁকিপূর্ণ ঘোষণা
রুবেল মজুমদার, কুমিল্লা
প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ২:৫২ পিএম  আপডেট: ১৭.০৬.২০২৫ ২:৫৭ পিএম
প্রতীকী ছবি
কুমিল্লার দাউদকান্দি পৌর এলাকায় ডেঙ্গুর ভয়াবহ বিস্তারে প্রাণ হারিয়েছেন তিন নারী। আক্রান্ত হওয়ার পর ঢাকার পৃথক তিনটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তাদের মৃত্যু হয়।

মৃত্যু ও আক্রান্তের হার উদ্বেগজনক হারে বাড়তে থাকায় পৌরসভার ৫ ও ৬ নম্বর ওয়ার্ডকে ‘অতি ঝুঁকিপূর্ণ’ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।

দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত পৌর প্রশাসক রেদওয়ান ইসলাম জানান, ডেঙ্গু সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে। বিশেষ করে ছয় নম্বর ওয়ার্ডে এক মাসের ব্যবধানে তিন নারীর মৃত্যু হওয়ায় তা এখন অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

তিনি আরও জানান, ওই দুই ওয়ার্ডে নিয়োজিত রয়েছে একটি বিশেষায়িত টিম, চলছে ওষুধ ছিটানো এবং জনসচেতনতামূলক কর্মসূচি।


উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাবিবুর রহমান বলেন, মৃত তিনজন নারী হলেন- দোনারচর গ্রামের সালমা বেগম (৫৬), শাহীনূর আক্তার (২৪) ও সবজিকান্দি গ্রামের জ্যোৎস্না বেগম (৬০)। তারা দাউদকান্দিতে ডেঙ্গুতে আক্রান্ত হন এবং পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

তিনি আরও জানান, চলতি বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। যার মধ্যে ২৮ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। এছাড়া উপজেলার বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়েছেন আরও ২৫৮ জন।


স্থানীয় বাসিন্দারা জানায়, পাঁচ ও ছয় নম্বর ওয়ার্ডের দোনারচর, সবজিকান্দি, সাহাপাড়া, বলদাখাল ও তুজারভাঙ্গা এলাকায় প্রায় প্রতিটি পরিবারে কেউ না কেউ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। শুধু এই দুটি ওয়ার্ডেই আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে।

দাউদকান্দি পৌর প্রশাসক রেদওয়ান ইসলাম বলেন, মশার প্রজনন স্থল ধ্বংস এবং সংক্রমণ রোধে ফগার মেশিনের মাধ্যমে উচ্চমাত্রার ওষুধ প্রয়োগসহ মশক নিধন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সব ধরনের উদ্যোগ চলমান রয়েছে।

এমএইচটি/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: