গোদাগাড়ীতে জলবায়ুবান্ধব কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি

সারাদেশ

রাজশাহীর গোদাগাড়ীতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় জলবায়ু-বান্ধব কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন হয়েছে।বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১০টায় গোদাগাড়ী উপজেলা পরিষদ চত্বরে

2025-06-19T22:44:04+00:00
2025-06-19T22:44:43+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
গোদাগাড়ীতে জলবায়ুবান্ধব কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ১০:৪৪ পিএম  আপডেট: ১৯.০৬.২০২৫ ১০:৪৪ পিএম
গোদাগাড়ী উপজেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়। ছবি: সংগৃহীত
রাজশাহীর গোদাগাড়ীতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় জলবায়ু-বান্ধব কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১০টায় গোদাগাড়ী উপজেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপী এই মেলার উদ্বোধন করা হয়।

মেলাটি আয়োজন করা হয়েছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর, ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট (ডিএই পার্ট) প্রকল্পের আওতায়। এতে কৃষকদের জলবায়ু সহনশীল কৃষি পদ্ধতি ও পানি ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন ও প্রশিক্ষিত করার লক্ষ্যে প্রযুক্তি প্রদর্শনী, তথ্যভিত্তিক আলোচনা এবং বাস্তব উদাহরণ উপস্থাপন করা হচ্ছে।


মেলায় ১২০ জাতের আমের প্রদর্শনী হয়েছে। স্থানীয় আমচাষিরা নিজ নিজ স্টলে দেশি ও বিদেশি জাতের আম প্রদর্শন করেছেন। এতে আমচাষিরা যেমন নিজেদের উদ্ভাবনী উদ্যোগ তুলে ধরতে পারছেন, তেমনি নতুন জাত সম্পর্কে আগ্রহ দেখাচ্ছেন দর্শনার্থীরাও।

গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মোছা. উম্মে ছালমা। 

আরআর





Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: