মহাসড়কের পাশে ব্যবসায়ীরা দেখেন ‘পলিথিনে মোড়ানো অ্যাসিডদগ্ধ নারী’

বরিশাল ব্যুরো

সারাদেশ

বরিশাল-ভোলা মহাসড়কের পাশ থেকে পলিথিনে মোড়ানো অ্যাসিডদগ্ধ এক নারীকে উদ্ধার করছে পুলিশ।রোববার (২৯ জুন) ভোরে মেট্রোপলিটন এলাকার বন্দর থানাধীন তালুকদারহাট

2025-06-29T12:32:58+00:00
2025-06-29T23:45:11+00:00
 
  সোমবার, ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সারাদেশ
মহাসড়কের পাশে ব্যবসায়ীরা দেখেন ‘পলিথিনে মোড়ানো অ্যাসিডদগ্ধ নারী’
বরিশাল ব্যুরো
প্রকাশ: রোববার, ২৯ জুন, ২০২৫, ১২:৩২ পিএম  আপডেট: ২৯.০৬.২০২৫ ১১:৪৫ পিএম
সংগৃহীত ছবি
বরিশাল-ভোলা মহাসড়কের পাশ থেকে পলিথিনে মোড়ানো অ্যাসিডদগ্ধ এক নারীকে উদ্ধার করছে পুলিশ।

রোববার (২৯ জুন) ভোরে মেট্রোপলিটন এলাকার বন্দর থানাধীন তালুকদারহাট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

বরিশাল বন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দেলোয়ার হোসেন বলেন, ওই নারীকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নেওয়া হয়েছে। তার চিকিৎসা চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

স্থানীয়রা জানান, তালুকদারহাট এলাকার ব্যবসায়ীরা ভোরে ব্যবসাপ্রতিষ্ঠানে যাওয়ার সময় সড়কের পাশে পলিথিনে মোড়ানো অবস্থায় ওই নারীকে দেখতে পান। ওই নারীকে অ্যাসিড দিয়ে ঝলসে দেওয়া হয়েছে বলে তারা জানান। পরে পুলিশে খবর দিলে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানান, মাঝবয়সী এক নারীকে উদ্ধার করে পুলিশ নিয়ে এসেছে। তার চিকিৎসা চলছে।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   বরিশাল  ভোলা  অ্যাসিডদগ্ধ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: