শাকিব খানই কালা জাহাঙ্গীর!

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ড নিয়ে নির্মিত ‘ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’তে দেখা যাবে ঢালিউড মেগাস্টার শাকিব খানকে। গতকাল ছোটপর্দার

2025-07-04T04:32:42+00:00
2025-07-04T04:32:42+00:00
 
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
শাকিব খানই কালা জাহাঙ্গীর!
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫, ৪:৩২ এএম 
সংগৃহীত ছবি
নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ড নিয়ে নির্মিত ‘ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’তে দেখা যাবে ঢালিউড মেগাস্টার শাকিব খানকে। গতকাল ছোটপর্দার নির্মাতা আবু হায়াত মাহমুদের পরিচালনায় নির্মিতব্য সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন দেশীয় চলচ্চিত্রের এই সুপারস্টার। চুক্তি স্বাক্ষরের পর পরিচালক আবু হায়াত মাহমুদ সামাজিক যোগাযোগের মাধ্যমে শাকিব খান ও তার একটি ছবি প্রকাশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রথম দিকে শোনা গিয়েছিল, সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন শরিফুল রাজ অথবা মোশাররফ করিম। তবে পরিচালক তখন সে গুঞ্জন পুরোপুরি নাকচ করেননি।

সিনেমার মূল চরিত্র ‘কালা জাহাঙ্গীর’-এর ভূমিকায় থাকছেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ তারকা শাকিব খান। শাকিব খানের সঙ্গে প্রাথমিক আলোচনা, স্ক্রিপ্ট পাঠ, পারিশ্রমিক চূড়ান্তসহ অধিকাংশ বিষয়ে বেশ আগেই চূড়ান্ত হলেও আনুষ্ঠানিক চুক্তি হয় গতকাল।

লেখক ও চিত্রনাট্যকার মেজবাউদ্দিন সুমন নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ডের বাস্তব কিছু ঘটনাকে কেন্দ্র করেই এই সিনেমার গল্প লিখেছেন।

সিনেমাটি ২০২৬ সালের ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। শোনা যাচ্ছে, সিনেমাটিতে আরও অভিনয় করবেন অভিনেতা তারিক আনাম খান, দিলারা জামান এবং শহীদুজ্জামান সেলিম। যদিও শাকিবের বিপরীতে নায়িকা হিসেবে কে থাকছেন, তা এখনও নিশ্চিত করা যায়নি।

সময়ের আলো/এমএইচ

Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: