প্রচার শুরু নতুন ছয় ধারাবাহিকের

মাসুদুর রহমান

আনন্দ সময়

অনুষ্ঠাননির্ভর প্রতিটি টিভি চ্যানেলে একক নাটকের পাশাপাশি গুরুত্ব বেড়েছে ধারাবাহিক নাটকের। একটি শেষ হতে না হতেই প্রচারে আসে নতুন ধারাবাহিক।

2025-08-16T01:25:06+00:00
2025-08-16T01:25:06+00:00
 
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
প্রচার শুরু নতুন ছয় ধারাবাহিকের
মাসুদুর রহমান
প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ১:২৫ এএম 
সংগৃহীত ছবি
অনুষ্ঠাননির্ভর প্রতিটি টিভি চ্যানেলে একক নাটকের পাশাপাশি গুরুত্ব বেড়েছে ধারাবাহিক নাটকের। একটি শেষ হতে না হতেই প্রচারে আসে নতুন ধারাবাহিক। গত কয়েক সপ্তাহে বিভিন্ন চ্যানেলে প্রচার শুরু হয়েছে অর্ধডজন নতুন ধারাবাহিক নাটক। অপেক্ষায় আছে আরও একাধিক গল্পের ধারাবাহিক। 

নাগরিক জীবনের নানা স্তরের মানুষের জীবন, প্রেম, প্রতারণা এবং তাল মিলিয়ে চলার গল্প নিয়ে ৮ আগস্ট থেকে আরটিভিতে শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘ম্যানেজ মাস্টার’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সঞ্জিত সরকার। অভিনয় করেছেন এজাজুল ইসলাম, নরেশ ভূঁইয়া, প্রাণ রায়, সালহা খানম নাদিয়া, মুসাফির সৈয়দ বাচ্চু, নাবিলা বিনতে ইসলাম, মাইমুনা মম, শামীমা নাজনীন, মাসুম বাশার, সঞ্জীব আহমেদ, আরফান আহমেদসহ অনেকেই।


একই দিন মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘তেল ছাড়া পরোটা’। নাটকের গল্প আবর্তিত হয়েছে সমাজে বিদ্যমান দুই ধরনের মানসিকতা ঘিরে। এক দল মনে করে, জীবনে সফল হতে হলে তোষামোদ বা ‘তেল মারা’ জরুরি। অন্য দল নীতিতে অটল থেকে নিজের যোগ্যতায় এগিয়ে যেতে চায়। নাটকটির রচনা ও পরিচালনায় আছেন কচি খন্দকার। অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম, সালহা খানম নাদিয়া, মুসাফির সৈয়দ বাচ্চু, রোবেনা রেজা জুঁই, সুজাত শিমুল, আবদুল্লাহ রানা, মিলি বাসার ও নির্মাতা নিজেই।

চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে মাছরাঙা টেলিভিশনে দেখা যাচ্ছে হচ্ছে ‘শাদী মোবারক’। আহমেদ শাহাবুদ্দীনের রচনায় পারিবারিক ও কমেডি ঘরানার এই ধারাবাহিকটি পরিচালনা করেছেন শামীম জামান। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, আ খ ম হাসান, শামীম জামান, রোবেনা রেজা জুঁই, শফিক খান দিলু, মীম চৌধুরী, তারিক স্বপন, সাদ্দাম মাল, আশরাফুল আলম সোহাগ, আমানুল হক হেলাল, লাবণ্য লিজা, সাদিয়া তানজিন প্রমুখ।

জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে এটিএন বাংলায় প্রচার হচ্ছে ‘সিনেমার মানুষ’। নাটকটি নির্মিত হয়েছে চলচ্চিত্র অঙ্গনের মানুষের জীবনকে কেন্দ্র করে, যেখানে সিনেমাসংশ্লিষ্ট পরিচালক, প্রযোজক, শিল্পী, কলাকুশলীসহ সবার জীবনের আনন্দ-বেদনার গল্প তুলে ধরা হয়েছে। সাদেক সিদ্দিকীর পরিচালনায় নাটকটির চিত্রনাট্য রচনা করেছেন কমল সরকার। এতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, মৌমিতা মৌ, হেদায়েত উল্লাহ তুর্কী, শিপন মিত্র, প্রয়াত তানিন সুবহা, তানহা তাসনিয়া, মানসি প্রকৃতি, হান্নান শেলি প্রমুখ।


হাস্যরসাত্মক গল্পে নাসির উদ্দিন মাসুদ বানিয়েছেন দীর্ঘ ধারাবাহিক নাটক ‘নামে চালাক কামে বোকা’। গ্রামের বোকা মানুষদের গল্প উঠে এসেছে এই নাটকে। রচনা করেছেন সুজিত বিশ্বাস। জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে আরটিভিতে প্রচারিত হচ্ছে এই ধারাবাহিক নাটক। চালাকচর নামে এক কাল্পনিক গ্রামের বেশিরভাগ মানুষই বোকা। তাদের নানা হাস্যকর, অদ্ভুত কর্মকাণ্ড নিয়েই এগিয়েছে এর গল্প। অভিনয় করেছেন তন্ময় সোহেল, মানসী প্রকৃতি, শফিক খান দিলু, শিরিন আলম, মিলন ভট্টাচার্য, সমু চৌধুরী, সেলজুক, ফাতেমা হীরা প্রমুখ।

শিগগিরই দীপ্ত টিভিতে প্রচারিত হবে নতুন মেগা ধারাবাহিক নাটক ‘রূপনগর’। লিটু সাখাওয়াতের রচনায় নাটকটি পরিচালনা করছেন কায়সার আহমেদ। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন-কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামান, আনিকা কবির শখ, বড়দা মিঠু, শফিউল রাজ, এমিলা হক, নাজনীন চুমকি, ইমরান হাসোসহ অনেকে। নোয়াখালীর বিভিন্ন কৃষ্টি-কালচার নিয়ে নির্মিত হচ্ছে দীর্ঘ ধারাবাহিক নাটক ‘নোয়াখালী এক্সপ্রেস’।

এমএইচ
Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: