‘এক মাসের মধ্যে আলুর দাম বাড়বে’

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

আগামী এক মাসের মধ্যে আলুর দাম কিছুটা বাড়বে বলে আশা করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, আলুর দাম নিয়ে

2025-09-05T18:50:10+00:00
2025-09-05T18:51:14+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
‘এক মাসের মধ্যে আলুর দাম বাড়বে’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৫০ পিএম  আপডেট: ০৫.০৯.২০২৫ ৬:৫১ পিএম
ছবি: সংগৃহীত
আগামী এক মাসের মধ্যে আলুর দাম কিছুটা বাড়বে বলে আশা করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, আলুর দাম নিয়ে উপদেষ্টা পরিষদে বহুবার আলোচনা হয়েছে। আলু রফতানিতে প্রণোদনা দেওয়া হচ্ছে। পাশাপাশি বাজার থেকে আলু বাজারে কিনে টিসিবির মাধ্যমে বিক্রি এবং রফতানির চেষ্টা চলছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাটে আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।


শেখ বশিরউদ্দীন বলেন, গত বছর আলুর দাম ৮০-৯০ টাকা কেজি ছিল। ফলে এই বছর আলুর চাষ বেশি হয়েছে। এতে সমস্যা তৈরি হয়েছে। এক্ষেত্রে টিসিবির মাধ্যমে আলু ক্রয় যথেষ্ট হবে বলে মনে হচ্ছে না। কৃষকের উপযুক্ত মূল্য পাওয়ার ক্ষেত্রে রফতানিই একমাত্র উপায়।

বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, আলু রফতানি করতে পারলে এই সংকট মোকাবেলা করতে পারবো। আলু নিয়ে সিন্ডিকেট হলে তা সহ্য করা হবে না। সিন্ডিকেটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/এসটিও



  বিষয়:   সারাদেশ  বাণিজ্য উপদেষ্টা  শেখ বশিরউদ্দীন  আলুর দাম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: