দেশে আবারও ভূমিকম্প, উৎপত্তিস্থল যশোর

যশোর প্রতিনিধি

সারাদেশ

দেশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৫।শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টা ২৭ মিনিটে যশোরের

2025-09-27T16:37:38+00:00
2025-09-27T16:44:06+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
দেশে আবারও ভূমিকম্প, উৎপত্তিস্থল যশোর
যশোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৩৭ পিএম  আপডেট: ২৭.০৯.২০২৫ ৪:৪৪ পিএম
প্রতীকী ছবি
দেশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৫। 

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টা ২৭ মিনিটে যশোরের মনিরামপুর উপজেলায় এ ভূমিকম্প অনুভূত হয়। 

বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র। 

এ নিয়ে চলতি মাসে তৃতীয়বারের মধ্যে ভূমিকম্প অনুভূত হলো। ১৪ সেপ্টেম্বর ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয় ভারতের আসামে। ‌সাত দিনের মাথায় ২১ সেপ্টেম্বর আবার ভূমিকম্প অনুভূত হয় সিলেট অঞ্চলে। 


বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবাইয়াত কবীর বলেন, ‘আজ ৩ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হয়েছে।‌ এটি নিম্ন মাত্রার ভূমিকম্প। যশোরের মনিরামপুর এই ভূমিকম্পের উৎপত্তিস্থল।’

আরআর



  বিষয়:   ভূমিকম্প  যশোর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: