অক্টোবর থেকে উন্মুক্ত হচ্ছে পর্যটনকেন্দ্র কেওক্রাডং

বান্দরবান প্রতিনিধি

সারাদেশ

বান্দরবানের রুমা উপজেলার অন্যতম জনপ্রিয় পর্যটন স্পট কেওক্রাডং থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। আগামী ১ অক্টোবর থেকে পর্যটকরা কেওক্রাডং যেতে

2025-09-27T17:15:58+00:00
2025-09-27T17:16:48+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
অক্টোবর থেকে উন্মুক্ত হচ্ছে পর্যটনকেন্দ্র কেওক্রাডং
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৫:১৫ পিএম  আপডেট: ২৭.০৯.২০২৫ ৫:১৬ পিএম
দেশের পঞ্চম শৃঙ্গ কেওক্রাডং। ছবি : সময়ের আলো
বান্দরবানের রুমা উপজেলার অন্যতম জনপ্রিয় পর্যটন স্পট কেওক্রাডং থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। আগামী ১ অক্টোবর থেকে পর্যটকরা কেওক্রাডং যেতে পারবেন। 

শনিবার (২৭ সেপ্টেম্বর) বান্দরবান জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবু তালেব মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ২০২৩ সালের ২ ও ৩ এপ্রিল কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ বা বম পার্টি) সদস্যরা রুমা-থানচি সড়কে ব্যাংক ডাকাতির পর রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলায় পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন।

পরে ধাপে ধাপে রোয়াংছড়ির দেবতাখুম, থানচির রেমাক্রি এবং রুমার বগালেক পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়। তবে কেওক্রাডংয়ে ভ্রমণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা বহাল ছিল।


অবশেষে আগামী ১ অক্টোবর থেকে পর্যটকরা আবারও দেশের পঞ্চম শৃঙ্গ কেওক্রাডং ভ্রমণের সুযোগ পাচ্ছেন। তবে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ বিষয়ে কোনো লিখিত প্রজ্ঞাপন এখনও প্রকাশ করা হয়নি।

আরআর



  বিষয়:   কেওক্রাডং  বান্দরবান 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: