বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় মালামাল আটক

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামাল আটক করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৮ লাখ

2025-10-08T18:45:34+00:00
2025-10-08T18:56:53+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় মালামাল আটক
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ৬:৪৫ পিএম  আপডেট: ০৮.১০.২০২৫ ৬:৫৬ পিএম
বিজিবির অভিযানে ভারতীয় চোরাচালানি মালামাল আটক। ছবি : সময়ের আলো
কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামাল আটক করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৮ লাখ টাকা।

বুধবার (৮ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ২২ বিজিবি। এর আগে একই দিন রাতে এসব ভারতীয় মালামাল আটক করা হয়।

বিজিবি জানায়, কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার বিভিন্নস্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় উন্নতমানের প্যান্ট পিস ও গরু আটক করা হয়েছে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়েছে চোরাকারবারিরা।

কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মাহবুব উল হক জানান, কুড়িগ্রাম সীমান্তে চোরাচালানি পণ্য আটকের বিষয়ে বিশেষ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। এ ব্যাপারে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হয়েছে।

সময়ের আলো/এআর


  বিষয়:   কুড়িগ্রাম  বিজিবি  অভিযান  আটক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: