কুমিল্লায় অবৈধ বালু উত্তোলনে দায়ে ১০ লাখ টাকা জরিমানা

কুমিল্লা প্রতিনিধি

সারাদেশ

কুমিল্লার গোমতী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ‘হামীম ইন্টারন্যাশনাল অ্যান্ড রাশেদুজ্জামান পিটার কোং’ নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা

2025-10-09T05:01:51+00:00
2025-10-09T05:03:04+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
কুমিল্লায় অবৈধ বালু উত্তোলনে দায়ে ১০ লাখ টাকা জরিমানা
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৫:০১ এএম  আপডেট: ০৯.১০.২০২৫ ৫:০৩ এএম
কুমিল্লায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: সময়ের আলো
কুমিল্লার গোমতী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ‘হামীম ইন্টারন্যাশনাল অ্যান্ড রাশেদুজ্জামান পিটার কোং’ নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে প্রতিষ্ঠানটির এক প্রকৌশলীকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (৮ অক্টোবর) বিকেলে আদর্শ সদর উপজেলার গোলাবাড়িতে এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় বালু উত্তোলনকারী ড্রেজারটি জব্দ ও অপসারণ করা হয়েছে।


দণ্ডপ্রাপ্ত প্রকৌশলীর নাম ওহিদুল ইসলাম। তিনি গোলাবাড়ি সেতু প্রকল্পের সাইট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা জাহান বলেন, গোমতী নদীর চর থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হয়। যা বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের পরিপন্থী এবং নদী ও নির্মাণাধীন সেতুর জন্য ক্ষতিকর।


এফআর


  বিষয়:   কুমিল্লা  বালু  জরিমানা  গোমতী নদী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: