'পিআর পদ্ধতি চালু হলে স্বৈরাচার তৈরি হওয়ার পথ বন্ধ হবে'

কুমিল্লা প্রতিনিধি

সারাদেশ

‌‌পিআর পদ্ধতি চালু হলে ফ্যাসিস্ট তৈরি হওয়া বন্ধ হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।বুধবার

2025-10-09T05:50:34+00:00
2025-10-09T05:56:17+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
'পিআর পদ্ধতি চালু হলে স্বৈরাচার তৈরি হওয়ার পথ বন্ধ হবে'
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৫:৫০ এএম  আপডেট: ০৯.১০.২০২৫ ৫:৫৬ এএম
গোল টেবিল বৈঠকে বক্তব্যে রাখছেন মাওলানা আবদুল হালিম। ছবি : সময়ের আলো
‌‌পিআর পদ্ধতি চালু হলে ফ্যাসিস্ট তৈরি হওয়া বন্ধ হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। 

বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লার একটি অভিজাত হোটেলে পাঁচ দফা দাবিতে মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত গোল টেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মাওলানা আবদুল হালিম বলেন, জামায়াত বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে চায়। দেশের একজন সরকার দুপুরের ভাত খাওয়ার আগেই পাশের দেশে চলে যেতে বাধ্য হয়। এই সব কিছুর মূলে রয়েছে কর্তৃত্ববাদী শাসন। বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজনীতির নামে বিভাজন বা বিভক্তি চায় না। অন্যান্য দলগুলোর সাথে প্রতিযোগিতা থাকবে। কিন্তু আমরা প্রতিহিংসায় যাবো না। কোনো ব্যক্তি অধিকার ও মর্যাদার জন্য সে কোন দলের সেটা দেখা হবে না। সবার অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে চায় জামায়াতে ইসলামী। তাই পিআর হলে কর্তৃত্ববাদীর রাজনীতি বন্ধ হবে। পিআর পদ্ধতির মাধ্যমে জনগণের অধিকার নিশ্চিত হবে। 


মাও. হালিম আরো বলেন, আমাদের ৫ দফা দাবিতে ফ্যাসিস্টের সহকারী অর্থাৎ জাতীয় পার্টিকেও নিষেধাজ্ঞা দিতে হবে। তারা ভোট দিতে পারবে কিন্তু যারা ফ্যাসিবাদীর সহযোগী, গুম খুনের সাথে জড়িত ছিলো তাদেরকে নিষিদ্ধ করতে হবে। 

তিনি বলেন, জামায়াতে ইসলামীকে এককেন্দ্রিক দল যারা মনে করে, সেটা এখন অতীত। জামায়াত এখন দল, মত, নির্বিশেষে সকলের দল। এক্ষেত্রে পিআর পদ্ধতির নির্বাচন আমাদের সকলের জন্য অপরিহার্য বলে আমরা মনে করি। আমরা বাংলাদেশে ৫৪ বছরের রাজনীতির পট পরিবর্তন করতে চাই। শিবিরের ৫৪ বছরের আস্থাই তাদেরকে বিজয় এনে দিয়েছে। 

গোল টেবিল বৈঠকে কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমীর কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা দক্ষিণের জামায়াতের আমীর অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান ও কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবদুল মতিন।

এফআর


  বিষয়:   পিআর  ফ্যাসিস্ট  জামায়াতে ইসলামী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: