মেহেরপুরের স্কুল-কলেজে শিক্ষকদের কর্মবিরতি

মেহেরপুর প্রতিনিধি

সারাদেশ

ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে মেহেরপুরের সকল মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ করে প্রতিবাদ

2025-10-13T16:55:04+00:00
2025-10-13T16:55:04+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
মেহেরপুরের স্কুল-কলেজে শিক্ষকদের কর্মবিরতি
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৪:৫৫ পিএম 
শিক্ষকদের কর্মবিরতিতে অলস সময় কাটছে শিক্ষার্থীদের। ছবি : সময়ের আলো
ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে মেহেরপুরের সকল মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ করে প্রতিবাদ করছেন শিক্ষকরা। 

সোমবার (১৩ অক্টোবর) সকালে বিদ্যালয়ে আসলেও পাঠদান না হওয়ায় অলস সময় পার করছেন শিক্ষার্থীরা। তবে বাড়ি থেকে বিদ্যালয়ে আসা-যাওয়া বড়ই বিড়ম্বনা।

এসএসসি পরীক্ষার্থীরা জানান, সামনে আমাদের এসএসসি পরীক্ষা। টেস্ট পরীক্ষার জন্য চূড়ান্ত প্রস্তুতি চলছে। এ অবস্থায় তারা সিলেবাস কমপ্লিট করতে পারবে কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।


এসএসসির এই ব্যাচের শিক্ষার্থীরা পঞ্চম শ্রেণিতে থাকা অবস্থায় করোনা মহামারির কবলে পড়েছিল। এর উপর নবম শ্রেণিতে পড়েছিল নতুন কারিকুলামের বেড়াজালে। এবার এসএসসি পরীক্ষার আগে শিক্ষকের আন্দোলনে দিশেহারা হয়ে পড়েছে তারা। 

এদিকে সকাল থেকে শিক্ষকরা শ্রেণীকক্ষে না যাওয়ায় অনেক ছাত্র-ছাত্রী বাড়ি ফিরে গেছে। কবে নাগাদ পাঠদান শুরু হবে তাও নিশ্চিত নয়।  

গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বাবলু জানান, মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশের বলপ্রয়োগের প্রতিবাদে সারাদেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে। আমাদের দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি চলবে।

সময়ের আলো/এআর


  বিষয়:   স্কুল-কলেজ  শিক্ষক  কর্মবিরতি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: