ঢাকা থেকে নড়াইল কারাগারে সাবেক সাংসদ কবিরুল হক

নড়াইল প্রতিনিধি

সারাদেশ

নাশকতার চারটি মামলায় হাজিরা দিতে আওয়ামী লীগ নেতা বি এম কবিরুল হক মুক্তি বিশ্বাসকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নড়াইল জেলা

2025-10-14T21:52:47+00:00
2025-10-14T21:54:04+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
ঢাকা থেকে নড়াইল কারাগারে সাবেক সাংসদ কবিরুল হক
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৯:৫২ পিএম  আপডেট: ১৪.১০.২০২৫ ৯:৫৪ পিএম
বি এম কবিরুল হক মুক্তি বিশ্বাস। ছবি : সংগৃহীত
নাশকতার চারটি মামলায় হাজিরা দিতে আওয়ামী লীগ নেতা বি এম কবিরুল হক মুক্তি বিশ্বাসকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নড়াইল জেলা কারাগারে আনা হয়েছে। 

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ২টা ১০ মিনিটে বিশেষ নিরাপত্তায় প্রিজন ভ্যানে করে তাকে আনা হয়। নড়াইল-১ আসনের সাবেক এ সাংসদকে আগামীকাল বুধবার নড়াইলের আদালতে হাজির করা হবে। 

বিষয়টি নিশ্চিত করে নড়াইল জেলার পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম।


এর আগে, গত ২৪ সেপ্টেম্বর রাতে রাজধানীর নিকেতন এলাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনী কবিরুল হককে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে রাখা হয়।

জেলা পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর আইনি প্রক্রিয়া অনুসারে আদালতে হাজিরা নিশ্চিত করতে সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

প্রসঙ্গত, বি এম কবিরুল হক মুক্তি একাধিকবার নড়াইল-১ আসন থেকে সংসদ সদস্য ছিলেন। তিনি ২০০৮ সালের নবম, ২০১৪ সালের দশম, ২০১৮ সালের একাদশ এবং সর্বশেষ ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। নড়াইলের রাজনীতিতে পরিচিত মুখ তিনি। জেলায় আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা হিসেবে দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছেন।


এফআর


  বিষয়:   ঢাকা  নড়াইল  কারাগার  সাংসদ মুক্তি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: