সবাইকে নিরাপদে বের করা হয়েছে : ফায়ার সার্ভিস

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রামে ইপিজেড এলাকার একটি কারখানায় লাগা আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিটের পাশাপাশি যোগ দিয়েছে নৌ

2025-10-16T17:29:57+00:00
2025-10-16T17:29:57+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
সারাদেশ
সবাইকে নিরাপদে বের করা হয়েছে : ফায়ার সার্ভিস
চট্টগ্রাম ইপিজেডে আগুন
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৫:২৯ পিএম 
চট্টগ্রামে ইপিজেডে আগুন। ছবি : সংগৃহীত
চট্টগ্রামে ইপিজেড এলাকার একটি কারখানায় লাগা আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিটের পাশাপাশি যোগ দিয়েছে নৌ ও বিমানবাহিনী। আগুন লাগা তোয়ালে কারখানার সব শ্রমিককে নিরাপদে বের করা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপপরিচালক মো. জসিম উদ্দিন। 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে আগুন নিয়ন্ত্রণের ফাঁকে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। 

জসিম উদ্দিন বলেন, ‘আমরা ভবনটির ৬ ও ৭ তলায় আটকে পড়া ২৫ জনকে উদ্ধার করেছি। তারা ধোঁয়ায় আটকা পড়েছিল। আমরা তাদের নিরাপদে সরিয়ে এনেছি।’ 


তিনি আরও বলেন, ‘আটতলায় যারা ছিল তারা জানিয়েছে সেখানে আর কেউ নেই। সবাই নিরাপদে নেমে এসেছে।’ 

এর আগে দুপুর ২টার দিকে অ্যাডামস ক্যাপ নামে ওই কারখানাটির আট তলায় প্রথমে আগুন লাগে। পরে নিচের দু’টি ফ্লোরে আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট কাজ করছে। 

জানা গেছে, কারখানাটিতে হাসপাতালে ব্যবহৃত যন্ত্রপাতি ও তোয়ালে তৈরি করা হতো। প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং তীব্রতাও অনেক বেশি। 


সময়ের আলো/এনএ 


  বিষয়:   নিরাপদ  বের করা হয়েছে  ফায়ার সার্ভিস  চট্টগ্রাম  ইপিজেড  আগুন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: