ভবন ধসে পড়ার আশঙ্কা, কাজ করছে ২৩ ইউনিট

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রামে ইপিজেড এলাকার একটি কারখানায় লাগা আগুন ৮ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৩টি ইউনিট। পাশাপাশি

2025-10-16T23:17:29+00:00
2025-10-16T23:18:18+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
সারাদেশ
ভবন ধসে পড়ার আশঙ্কা, কাজ করছে ২৩ ইউনিট
সিইপিজেডে আগুনে এখনও জ্বলছে কারখানা
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ১১:১৭ পিএম  আপডেট: ১৬.১০.২০২৫ ১১:১৮ পিএম
এখনও নিয়ন্ত্রণে আসেনি চট্টগ্রাম ইপিজেড এলাকার কারখানায় লাগা আগুন। ছবি : সংগৃহীত
চট্টগ্রামে ইপিজেড এলাকার একটি কারখানায় লাগা আগুন ৮ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৩টি ইউনিট। পাশাপাশি সেনা, নৌবাহিনীর কয়েকটি ইউনিটও আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন যেভাবে বাড়ছে তাতে আশপাশে কারখানাগুলোও ঝুঁকিতে রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে। সেই সঙ্গে ওই ভবনটিও ধসে পড়ার আশঙ্কা করা হচ্ছে। 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে আগুনের সূত্রপাত হয়। ভয়াবহ এই আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এখন পর্যন্ত ৮টি স্টেশনের ২৩টি ইউনিট কাজ করছে। পাশাপাশি রয়েছে সেনা, নৌবাহিনীর কয়েকটি ইউনিটও। 

টানা ৮ ঘণ্টা ধরে চেষ্টা করেও এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। বরং, আগুন আরও ছড়িয়ে পড়েছে। 

ঘটনার সময় আটতলাবিশিষ্ট ওই প্রতিষ্ঠানে সাত শতাধিক শ্রমিক-কর্মকর্তা-কর্মচারী কাজ করছিলেন। ভবনের সাততলায় আগুন লাগার খবরে সবাইকে সরিয়ে নিতে সক্ষম হয়েছেন বলে মালিকপক্ষ দাবি করেছে। 

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, সাততলায় আগুন লাগার পর দ্রুত ছয়তলা ও পাঁচতলায় ছড়িয়ে পড়েছে। দুপুরে আগুন লাগার পর নামতে গিয়ে এবং আগুনের ধোঁয়ায় কয়েকজন আহত হয়েছেন। 


ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, ‘ভয়াবহ এই আগুন নিয়ন্ত্রণে আমাদের ২৩টি ইউনিট কাজ করছে। সেনাবাহিনী এবং নৌবাহিনীও কাজ করছে। তবে লোকজনের কোনো ক্ষতি হয়নি। আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগবে।’

এদিকে, রাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তারা জানান, এখন পর্যন্ত সিইপিজেড, আগ্রাবাদ, বন্দর, নন্দনকানন, হালিশহরসহ ফায়ার সার্ভিসের ৮টি স্টেশনের ২৩টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। সাততলায় আগুনের সূত্রপাত হলেও কিভাবে লেগেছে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ভয়াবহ এই আগুনের ঘটনায় ইপিজেড এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

ধোঁয়ায় পুরো এলাকা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে। বিভিন্ন সড়কে যানচলাচল বন্ধ করে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে। ৫ নং সড়কে ওই কারখানায় ফায়ার সার্ভিসের একের পর এক ইউনিট আসছে। তবে আগুন যেভাবে বাড়ছে তাতে আশপাশে কারখানাগুলোও ঝুঁকিতে রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে। সেই সঙ্গে ওই ভবনটিও ধসে পড়ার আশঙ্কা করা হচ্ছে। 

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ভেতরে দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে বেগ পোহাতে হচ্ছে। কারখানার মালিকপক্ষ জানিয়েছে, ভেতরে কোনো শ্রমিক আটকে নেই। 


সময়েরে আলো/এনএ 


  বিষয়:   ভবন  ধসে পড়ার আশঙ্কা  কাজ করছে  ২৩ ইউনিট  সিইপিজেড  আগুন  এখনও জ্বলছে  কারখানা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: