পুলিশ হেফাজত থেকে পালানো ছিনতাইকারী ফের গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম নগরীর বন্দর অফিসার্স কলোনি এলাকায় ছিনতাইয়ের ঘটনায় আটক ব্যক্তি পুলিশ হেফাজত থেকে পালানোর ১৫ ঘণ্টা পর ফের গ্রেফতার হয়েছে।বৃহস্পতিবার

2025-10-22T19:00:05+00:00
2025-10-22T19:00:05+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
পুলিশ হেফাজত থেকে পালানো ছিনতাইকারী ফের গ্রেফতার
চীনা নাগরিকের কাছ থেকে ছিনতাই
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৭:০০ পিএম 
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত
চট্টগ্রাম নগরীর বন্দর অফিসার্স কলোনি এলাকায় ছিনতাইয়ের ঘটনায় আটক ব্যক্তি পুলিশ হেফাজত থেকে পালানোর ১৫ ঘণ্টা পর ফের গ্রেফতার হয়েছে। 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পলাতক ছিনতাইকারী ইমাম হোসেন আকাশ সহ আরও ৬ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

ছিনতাইকারীরা মঙ্গলবার দুপুরে নগরীর বন্দর কলোনি এলাকায় এক চীনা নাগরিককে ছুরিকাঘাত করে ফোনসহ মামালাল ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে জনতার হাতে ধরা পড়ে বেধড়ক মারধরের শিকার হয় ইমাম হোসেন আকাশ। 

পরবর্তীতে মঙ্গলবার বিকালে বন্দর থানা পুলিশ তাকে নিজ হেফাজতে নিয়ে চমেকের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় পুলিশ পাহারায় শিথিলতার সুযোগে তিনি পালিয়ে যান। পালানোর সময় ছিনতাইকারীর আঘাতে আহত হয়েছেন পাহারায় থানা এক পুলিশ কনস্টেবল। 

পুলিশ সূত্রে জানা গেছে, বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বুধবার সকালে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। 


বন্দর থানা পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ছিনতাইয়ের সময় চীনা নাগরিককে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনগণের কাছে ধরা পড়ে ইমাম হোসেন আকাশ। গণপিটুনিতে আহত অবস্থায় চমেক হাসপাতালে নেয়া হলে সেখান থেকে চিকিৎসাধীন অবস্থায় তিনি পালিয়ে যেতে সক্ষম হয়। তবে পুলিশের জোরদার অভিযানে তাকে ফের গ্রেফতার কারা হয়েছে। 

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার বলেন, ‘আহত ছিনতাইকারীকে চমেকে চিকিৎসাধীন অবস্থায় পাহারার ছিলেন বন্দর থানা পুলিশের একটি টিম। এ সময় তিনি এক কনস্টেবলকে আঘাত করে পালিয়ে যেতে সক্ষম হয়।’ 

সময়ের আলো/কেএইচও 



  বিষয়:   পুলিশ  হেফাজত  ছিনতাইকারী  গ্রেফতার  চীন  নাগরিক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: