চট্টগ্রামের হাটহাজারীতে ৩১টি প্রাণঘাতী বিষধর পদ্মগোখরা সাপের বাচ্চা এবং ৪০টি ডিমের খোসা উদ্ধার করা হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) বিকেলে পৌরসদরের ১১ মাইল এলাকার মিঠাছড়ার কূল ৩নং ওয়ার্ডের একটি বাসাবাড়ি থেকে সাপগুলো উদ্ধার করা হয়। ওয়াইল্ড লাইফ এন্ড স্নেক রেসকিউ টিম বাংলাদেশের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
জানা যায়, বাসার দুইটি রুমের ফ্লোর ভেঙে ওয়াইল্ড লাইফ এন্ড স্নেক রেসকিউ টিম বাংলাদেশের হাটহাজারী প্রতিনিধি রেজাউল করিম রাকিবের নেতৃত্বে পদ্মগোখরা সাপের বাচ্চাগুলো এবং ৪০টি ডিমের খোসা উদ্ধার করা হয়। এসময় তাকে সহযোগীতা করেন জিসাত।
রেসকিউ টিম বাংলাদেশের হাটহাজারী প্রতিনিধি রেজাউল করিম রাকিব জানান, সাপগুলো উদ্ধারের পর হাটহাজারী ১১ মাইল বনবিভাগের
সহযোগিতায় গহীন জঙ্গলে অবমুক্ত করা হবে।
এসকে/