ত্রিশালে রাস্তার পাশে নবজাতকের মরদেহ

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাদেশ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সাখুয়া ইউনিয়নের বিষ্ণুপুর এলাকায় রাস্তার পাশে এক নবজাতকের মরদেহ পাওয়া গেছে।বুধবার (২২ অক্টোবর) বিকেলের দিকে রাগামারা-রামপুর বাজার

2025-10-22T20:15:24+00:00
2025-10-22T20:15:24+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
ত্রিশালে রাস্তার পাশে নবজাতকের মরদেহ
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৮:১৫ পিএম 
পলিথিনে মোড়ানো অবস্থায় রাস্তার পাশে শিশু। ছবি: সংগৃহীত
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সাখুয়া ইউনিয়নের বিষ্ণুপুর এলাকায় রাস্তার পাশে এক নবজাতকের মরদেহ পাওয়া গেছে। 

বুধবার (২২ অক্টোবর) বিকেলের দিকে রাগামারা-রামপুর বাজার সড়কের পাশে মরদেহটি পাওয়া গেছে বলে স্থানীয় ও পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে। 

স্থানীয়রা জানান, অপরিণত বয়সের ওই শিশুটি পলিথিনে মোড়ানো অবস্থায় রাস্তার পাশে পড়ে ছিল। পরে খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীদের ধারণা, ঘটনাটি অবৈধ গর্ভপাতের ফল হতে পারে। নবজাতকটি মায়ের গর্ভে পাঁচ থেকে ছয় মাস বয়সে ছিল বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে।

সাখুয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. আব্দুর রশীদ এম এ বলেন, ‘রাস্তার পাশে কে বা কারা শিশুটিকে ফেলে রেখে গেছে তা বলা যাচ্ছে না। মনে হচ্ছে এটি অবৈধ গর্ভপাতের ঘটনা।’ 
তিনি বলেন, ‘শিশুটিকে দেখে বোঝা যায়, গর্ভে প্রায় পাঁচ-ছয় মাস ছিল। কান, চুল, হাত-পা সবই তৈরি হয়েছে। আমরা বিষয়টি থানায় জানিয়েছি।’ 


ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) পলাশ চন্দ্র রায় বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। কে বা কারা শিশুর মরদেহ ফেলে রেখে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।’ 

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   ত্রিশাল  রাস্তা  নবজাতক  মরদেহ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: