কর্ণফুলী টানেলে ৬ দিন গাড়ি নিয়ন্ত্রণ করবে কর্তৃপক্ষ

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রামের কর্ণফুলী টানেলে রুটিন রক্ষণাবেক্ষণ কাজ চলার কারণে আগামী ছয় দিন নির্দিষ্ট সময়ে ট্র্যাফিক ডাইভারশনের মাধ্যমে নিয়ন্ত্রিতভাবে যান চলাচল করবে।

2025-10-24T22:53:26+00:00
2025-10-24T22:53:26+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
কর্ণফুলী টানেলে ৬ দিন গাড়ি নিয়ন্ত্রণ করবে কর্তৃপক্ষ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ১০:৫৩ পিএম 
কর্ণফুলী টানেল। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের কর্ণফুলী টানেলে রুটিন রক্ষণাবেক্ষণ কাজ চলার কারণে আগামী ছয় দিন নির্দিষ্ট সময়ে ট্র্যাফিক ডাইভারশনের মাধ্যমে নিয়ন্ত্রিতভাবে যান চলাচল করবে। সেতু বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৫ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত প্রতিদিন রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত ‘পতেঙ্গা থেকে আনোয়ারা’ অথবা ‘আনোয়ারা থেকে পতেঙ্গা’ টিউবের ট্র্যাফিক ডাইভারসনের মাধ্যমে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এ সময় বিদ্যমান ট্র্যাফিকের পরিমাণ অনুযায়ী টানেলের উভয় মুখে যাত্রীদের সর্বনিম্ন ৫ মিনিট থেকে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।


বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কর্ণফুলী টানেলের নিরাপদ ও কার্যকর রক্ষণাবেক্ষণ কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে সবার সহযোগিতা প্রয়োজন। এজন্য যাত্রী ও চালকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে কর্তৃপক্ষ ধৈর্য ও সহমর্মিতা কামনা করেছে।


এফআর


  বিষয়:   কর্ণফুলী টানেলে ৬ দিন গাড়ি নিয়ন্ত্রণ করবে কর্তৃপক্ষ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: