কথা কাটাকাটির জেরে বাবার হাতে মেয়ে খুন

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

হবিগঞ্জ জেলার নবীগঞ্জে কথা কাটাকাটির জেরে নিজের মেয়ে পূর্ণিমা রাণী দাসকে (২৫) কুপিয়ে হত্যা করেছেন বাবা। ঘটনার পর হত্যাকারী বাবা

2025-10-27T17:38:28+00:00
2025-10-27T17:39:33+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
কথা কাটাকাটির জেরে বাবার হাতে মেয়ে খুন
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৫:৩৮ পিএম  আপডেট: ২৭.১০.২০২৫ ৫:৩৯ পিএম
ঘাতক মতিলাল। ছবি : সংগৃহীত
হবিগঞ্জ জেলার নবীগঞ্জে কথা কাটাকাটির জেরে নিজের মেয়ে পূর্ণিমা রাণী দাসকে (২৫) কুপিয়ে হত্যা করেছেন বাবা। ঘটনার পর হত্যাকারী বাবা মতিলাল দাসকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার করগাঁও ইউনিয়নের বেগমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, পুর্ণিমা রানী দাসের বিয়ে হয় বানিয়াচং উপজেলায়। তার দুটি সন্তান রয়েছে। গত ৬ মাস আগে তার চলাফেরায় সন্দেহজনক হওয়ায় স্বামী তাকে বাবার বাড়ি পাঠিয়ে দেয়। পুর্ণিমা বাবার বাড়ীতে আসার পরও সন্দেহজনকভাবে চলাফেরা করলে মেয়ে ও বাবার মধ্যে ঝগড়া হয়।  দুদিন আগে পুর্ণিমা জনৈক ছেলের সঙ্গে ঢাকা চলে যায়। রোববার বিকেলে সে চাচার বাড়ি এসে ওঠে। 

                               আরও পড়ুন

সোমবার (২৭ অক্টোবর) সকালে বাড়িতে গেলে কথা কাটাকাটির এক পর্যায়ে পুুর্ণিমাকে দা দিয়ে আঘাত করেন মতিলাল।  পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মতিলালকে গ্রেফতার করে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান সময়ের আলোকে জানান, ময়না তদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় ঘাতক পিতা মতিলালকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

সময়ের আলো/এআর


  বিষয়:   কথা কাটাকাটি  বাবা  মেয়ে  খুন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: