ভৈরবে ট্রেনে হামলার ঘটনায় গ্রেফতার ৩

কিশোরগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

ভৈরব উপজেলাকে জেলা ঘোষণার দাবিতে রেলপথ অবরোধকালে আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনে হামলার ঘটনায় মামলা হয়েছে। এ মামলায় তিনজনকে গ্রেফতার করেছে

2025-10-28T16:31:14+00:00
2025-10-28T16:41:02+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
ভৈরবে ট্রেনে হামলার ঘটনায় গ্রেফতার ৩
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৪:৩১ পিএম  আপডেট: ২৮.১০.২০২৫ ৪:৪১ পিএম
ভৈরবে ট্রেনে হামলার ঘটনায় গ্রেফতার ৩
ভৈরব উপজেলাকে জেলা ঘোষণার দাবিতে রেলপথ অবরোধকালে আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনে হামলার ঘটনায় মামলা হয়েছে। এ মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করে ভৈরব রেলওয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ আহমেদ। তিনি বলেন, সোমবার (২৭ অক্টোবর) ভৈরব রেলওয়ে পুলিশ ও রেলওয়ে ডিবি পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে স্টেশনের আশপাশ এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করে। 

গ্রেফতাররা হলো, মো. সাজন (১৬), মো. ফাহিম (১৭) ও মো. আরমান (১৬)।

জানা যায়, সোমবার ভৈরব রেলওয়ে থানায় মামলাটি করেন ভৈরব বাজার রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মোহাম্মদ ইউসুফ। মামলায় ১০০/১৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়।  


এর আগে, সোমবার ভৈরব উপজেলাকে ৬৫তম জেলা বাস্তবায়নের দাবিতে রেলপথ অবরোধ কর্মসূচি পালন করে স্থানীয়রা। এ সময় স্টেশনে আটকা পড়ে নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি। প্রায় দুই ঘণ্টা পর রেলওয়ে স্টেশনে আটকে থাকা উপকূল এক্সপ্রেস ট্রেনেটি ছাড়তে চাইলে পাথর নিক্ষেপ করে আবরোধকারীরা। এতে দুজন রেলওয়ে কর্মচারীসহ অন্তত ২০ জন আহত হয়।

হামলায় উপকূল এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন কোচের একটি লুকিং গ্লাস, একটি হেডলাইট, সাইড গ্লাস, গার্ড রোমের একটি গ্লাস, খাবার গাড়ির দুইটি গ্লাস ভাঙচুর করা হয়। এতে দেড়লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে মামলার বিবরণে উল্লেখ করা হয়।

ওসি সাঈদ আহমেদ জানান, অন্য আসামিদেরকে গ্রেফতার করার প্রচেষ্টা চলছে।

এফআর


  বিষয়:   কিশোরগঞ্জ  ভৈরব  ট্রেন  হামলা  মামলা  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: